ডেক্স রিপোর্ট:::
সুনামগঞ্জের ছাতকে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত তাহিদুল ইসলাম (৪৫)।
শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধা ৬ ঘটিকায় উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের আইনাকান্দি থেকে ঝামক যাওয়ার পথে এই হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাকে বেপরোয়া ভাবে আঘাত করে। আহত তাহিদুল ইসলামকে গুরুতর অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল ভর্তি করা হয়েছে।
তাহিদুল ইসলাম ঝামক গ্রামের মৃত ফছন্দর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝামক গ্রামের ফিরোজ আলীর ছেলে আসির উদ্দিন ও সিরাই মিয়ার বিরুদ্ধে এই সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, ঘটনাটি ঘটেছে পূর্ব শত্রুতার জেরে।
ছাতক থানার ভারপ্রাপ্ত ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply