1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতকে সন্ত্রাসী হামলায়স্বেচ্ছাসেবকদল নেতা আহত - ভোরের বাংলা
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
তাজা খবর
দেশে ফিরলেন দানবীর আব্দুল দয়াছ, বিমানবন্দরে ভালোবাসার মিলনমেলা ছাতক উপজেলা প্রেসক্লাবেরআহবায়ক কমিটির সভা ছাতকে পুলিশের বিশেষ অভিযানেএক আসামী গ্রেফতার ছাতক ভূমি অফিসে তথ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন: সরকারি কম্পিউটারে গাড়িচালক ছাতকে জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা সড়ক দূর্ঘটনা নিহত প্রধান শিক্ষক আলমগীর হোসাইনের স্মরণে শোকসভা অনুষ্ঠিত। ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান চুরি ছাতকে দিন ব্যাপী নানা অনুষ্ঠানেরমাধ্যদিয়ে বাংলা নববর্ষ উদযাপন ছাতক উপজেলা প্রেসক্লাবেরআনন্দ ভ্রমণ সম্পন্ন। ছাতকে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান।

ছাতকে সন্ত্রাসী হামলায়স্বেচ্ছাসেবকদল নেতা আহত

  • Update Time : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৪২ বার দেখা

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকে সন্ত্রাসী হামলায় ক্ষতবিক্ষত ফারুক খান (৪৩) নামের এক যুবক। ইফতার মাহফিল থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা প্রাণে মারার উদ্দেশ্যে এ হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নয়া মৈশাপুর গ্রামে। ফারুক খান ওই গ্রামের লাল খানের ছেলে ও সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক। মুমুর্ষ অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথাসহ শরিরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

জানা যায়, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা নিজাম উদ্দিনের নয়া রাজারগাঁও অস্ত বাড়িতে ইফতার মাহফিল শেষে বাড়ি ফিরছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা ফারুক খান। মৈশাপুর বাজার থেকে পায়ে হেটে বাড়িতে যাওয়ার পথে গ্রামের উত্তর পাশের কালভার্টে পৌঁছামাত্র পূর্ব থেকে ওৎপেতে থাকা অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে কুপিয়ে মারাত্বক ভাবে আহত করে মৃত ভেবে ফেলে যায়। মসজিদে এশার নামাযে যাওয়াকালে গ্রামের ছবদি মিয়া নামক একজন মুসল্লি তাকে দেখে সুর চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। তার মাথা, পাসহ শরিরের বিভিন্ন স্থানে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে সন্ত্রাসীরা। পূর্ব শত্রুতার জের ধরে গ্রামের আজমখানের ছেলে ছাদিক খানের নেতৃত্বে ভাড়াটি সন্ত্রাসী দিয়ে এ হামলার ঘটনা ঘটেছে বলে একটি সূত্রে জানা গেছে।
এদিকে, আহত স্বেচ্ছাসেবকদল নেতাকে দেখতে রাতেই হাসপাতালে ছুটে যান বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজানসহ বিএনপির একাধিক নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা এ হামলার নিন্দা জানিয়ে দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তি দাবি জানান।
ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন ছাতক থানার উপপরিদর্শক সারওয়ার আহমেদ। এ বিষয়ে থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন এ বিষয়ে এখনো কোনো অভিযোগ আসেনি। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

May ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১