1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতকে সড়ক সংস্কার কাজ শুরু করলো গ্রামবাসী - ভোরের বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
তাজা খবর
ছাতকে অবৈধ ভাবে গড়ে উটেছে ২০০ পাজু। ছাতকে সাংবাদিক মুশাহিদ আলীরচাচার ইন্তেকাল, দাফন সম্পন্ন ছাতকের দক্ষিণ খুরমা ইউপির ৬ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থী আনামুল হক, আলোচনায় পারিবারিক জনপ্রিয়তা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত নতুন বাজার আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নতুন বাজার আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ছাতক-গোবিন্দগঞ্জ ১৩ কিলোমিটার সড়ক যেন মরণ ফাঁদ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা কমিটি গঠন ছাতকের কামরাঙ্গী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল লতিফকে বিদায়ী সম্মাননা ছাতকে সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ

ছাতকে সড়ক সংস্কার কাজ শুরু করলো গ্রামবাসী

  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৩ বার দেখা

মোশাহিদ আলী, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকে চলাচলের অনুপযোগি ভাষা সৈনিক মুসলিম চৌধুরী সড়কের সংস্কার কাজ শুরু করলো গ্রামবাসী। প্রবাসীদের অর্থায়নে সড়কটির সংস্কার কাজ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের ছৈলা গ্রামে ভাষা সৈনিক মুসলিম চৌধুরীর নামে সড়কটিতে ভিটবালু ও ইটের টুকরো ফেলে চলাচলের উপযোগি করে তুলছেন গ্রামের স্বেচ্ছাসেবীরা।

বৃহস্পতিবার দুপুরে সরজমিন ঘুরে দেখা গেছে খানাখন্দে ভরপুর ভাষা সৈনিক মুসলিম চৌধুরীর নামে সড়কটিতে চলাচলে অনুপযোগি। উন্নয়ন বঞ্চিত ছৈলা গ্রামের প্রবাসীদের অর্থায়নে এবং ছৈলা-যুব সমাজের ব্যবস্থাপনায় সড়কটি সংস্কারের জন্য ভিটবালু ও ইটের টুকরো ফেলছেন গ্রামের স্বেচ্ছাসেবীরা। জালালপুর- লামারসুলগঞ্জ সড়কের শরিষপুর পাকা সড়ক থেকে ছৈলা গ্রামের প্রবেশদ্বার শুরু হয়েছে। এ সড়ক দিয়ে চলাচল করেন, ছৈলা, শরিষপুর, বাগইন, শ্বাসন, কহল্লাসহ ৭টি গ্রামের মানুষ। পাশাপাশি স্কুল কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরাও এ সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিষ্ঠানে যাতায়াত করে আসছেন।

গ্রামের রজিবুর রহমান, রাহেল আহমদ, নেছার আহমদ, আরফাত আহমদ রাহাত বলেন, সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী গ্রাম ছৈলা। এ গ্রামে অনেক গুণীজনের জন্ম হয়েছে। বিশেষ করে ভাষা সৈনিক ও শিক্ষাবিদ মুসলিম চৌধুরী এ গ্রামের সন্তান। তাঁর নামে গ্রামের প্রধান সড়কটির নামকরণ করেছিলেন মুরব্বিরা। কিন্তু দীর্ঘদিন ধরে এ সড়কটি চলাচলে একদম অনুপযোগি হয়ে পড়লেও কেউ দেখেনি। সম্প্রতি এই গ্রামের সন্তান, সাবেক সচিব মুফাজ চৌধুরীর মাধ্যমে দুই কিলোমিটার পাকা রাস্তার বরাদ্দ হলেও পরবর্তীতে এ আসনের সদ্য সাবেক এমপি মুহিবুর রহমান মানিক এক কিলোমিটার রাস্তা দূর্নীতির মাধ্যমে অন্যত্রে কেটে নেন। অবশেষে চলাচলের অনুপযোগি সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছে বৃহত্তর ছৈলা গ্রামবাসী। গ্রামের প্রবাসীদের অর্থায়নে ও ছৈলা যুব সমাজের ব্যবস্থাপনায় রাস্তা সংস্কারের কাজ তারা শুরু করেছেন। সংস্কার কাজে মুরব্বি রফিকুল ইসলাম তসিল, শাহিদ মিয়া সাহেদ ও আফলু মিয়াসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

August ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Jul    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১