1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতকে ল্যাপটপ, স্কুল ব্যাগ ও বৃক্ষচারা বিতরণ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার - ভোরের বাংলা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
তাজা খবর
দোয়ারায় ৩২জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল প্রতাপপুর আঞ্চলিক তালামীয চরমহল্লায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাফিজ মো. কামরুল ইসলামের মতবিনিময় সভা ছাতকে ফেইসবুকে অপপ্রচারের দায়ে আদালতে দুই জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক উত্তর উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন। ছাতকে সড়ক প্রশস্তকরণে প্রায় ২ হাজার গাছ নিধন, ইজারা ও কর্তন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ইসলামী আন্দোলন বাংলাদেশছাতক উপজেলা শাখার সম্মেলন সাংবাদিক রেজার বড় ভাইকাজী ফরহাদ মিয়ার কুলখানি ছাতকে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামসুনামগঞ্জ জেলা শাখার কমিটি গঠন নতুনবাজার( ধারণ) ব্যবসায়ী কমিটির নির্বাচনে মজনু সভাপতি, সর্বোচ্চ ভোটে মামুন সম্পাদক

ছাতকে ল্যাপটপ, স্কুল ব্যাগ ও বৃক্ষচারা বিতরণ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার

  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৪৭৩ বার দেখা

মোশাহিদ আলী

সুনামগঞ্জের ছাতকে উত্তর খুরমা ইউনিয়নের নয়া মৈশাপুরস্থ কাজী আরিয়ানা জিসান উমাইয়া একাডেমিতে ল্যাপটপ, শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও বৃক্ষচারা বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে প্রতিষ্ঠান হল রুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কয়েছ উদ্দিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক রাজন মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত) মনির হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্রের মেশিগান সিটির সাবেক কাউন্সিলর বৃক্ষপ্রেমি কাজী মকসুদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু নাছের, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান আকন্দ, উপজেলা কর্মকর্তা কাজী মহসিন মিয়া, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা সদরুল আমীন সোহান। উপস্থিত ছিলেন, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, উত্তর খুরমা
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মুজাহিদুর রহমান হিরা, বিএনপি নেতা সাজ্জাদুর রহমান, মারকাজুল উলুম বালিকা মাদরাসা মৈশাপুরের মুহতামিম মাওলানা কামাল উদ্দিন, বিএনপি নেতা সাবেক মেম্বার মুহিবুর রহমান মুহিব, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু তালেব তালুকদার, মাস্টার ফয়েজ আহমদ, হাসান আহমদ, রাশেদ চন্দ্র রাহুল, আবদুস ছোবহান, আবুল হাসনাত প্রমুখ।
অনুষ্ঠানে ছাতক মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মুশাহিদ আলী ও একাডেমির শিক্ষকদের পক্ষ থেকে পৃথক ভাবে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক দেওয়া দেয়। পরে প্রধান অতিথি একাডেমির শিক্ষকদের একটি ল্যাপটপ, শিক্ষার্থীদের একটি করে স্কুল ব্যাগ ও বৃক্ষচারা বিতরণ করেন। এর আগে তিনি গোবিন্দনগর ফজলিয়া ফাজিল ডিগ্রি মাদরাসায় বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে মাদরাসায় একটি ল্যাপটপ ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

September ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Aug    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০