1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতকে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা-অভিষেক অনুষ্ঠান করলো ওয়েলফেয়ার ট্রাস্ট - ভোরের বাংলা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
তাজা খবর
দোয়ারায় ৩২জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল প্রতাপপুর আঞ্চলিক তালামীয চরমহল্লায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাফিজ মো. কামরুল ইসলামের মতবিনিময় সভা ছাতকে ফেইসবুকে অপপ্রচারের দায়ে আদালতে দুই জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক উত্তর উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন। ছাতকে সড়ক প্রশস্তকরণে প্রায় ২ হাজার গাছ নিধন, ইজারা ও কর্তন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ইসলামী আন্দোলন বাংলাদেশছাতক উপজেলা শাখার সম্মেলন সাংবাদিক রেজার বড় ভাইকাজী ফরহাদ মিয়ার কুলখানি ছাতকে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামসুনামগঞ্জ জেলা শাখার কমিটি গঠন নতুনবাজার( ধারণ) ব্যবসায়ী কমিটির নির্বাচনে মজনু সভাপতি, সর্বোচ্চ ভোটে মামুন সম্পাদক

ছাতকে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা-অভিষেক অনুষ্ঠান করলো ওয়েলফেয়ার ট্রাস্ট

  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৭৮ বার দেখা

ভোরের বাংলা ডেক্স

সুনামগঞ্জের ছাতকে হযরত শাহজালাল (রহঃ) ওয়েলফেয়ার ট্রাস্ট কালারুকা ইউনিয়নের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টা স্থানীয় রাজাপুরস্থ জয়েন্ট কনভেনশন হলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ। সংগঠনের সভাপতি কাজী মাওলানা আবদুশ শাকুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আবদুল কাইয়ূম সিদ্দিকির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বুরাইয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী, আনজুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ, ছাতক জালালিয়া ফাযিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আলী আসগর খাঁন, কালারুকা লতিফিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান তাজুল, জেলা আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ, মাওলানা আজিজুর রহমান ধনপুরী, ছাতক উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান আল ইসলাহ নেতা কাজী মাওলানা আবদুস সামাদ, সুফিনগর দাখিল মাদরাসার সুপার মুফতি মাওলানা আবদুস সালাম, আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নুর আহমদ, আল ইসলাহ ছাতক উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমদ লতিফি, তালামীয সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ আল আমিন, ছাতক উপজেলা কাজী সমিতির সভাপতি আবদুর রহিম, কালারুকা ইউপি ৫নং ওয়ার্ড মেম্বার তাজ উদ্দিন, ৬নং ওয়ার্ড মেম্বার আবদুল আউয়াল, ৭নং ওয়ার্ড মেম্বার নজরুল আমিন, ৮নং ওয়ার্ড মেম্বার আবু তাহের, ৯নং ওয়ার্ড মেম্বার নানু মিয়া, এখলিমনগর মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা বদরুল ইসলাম, তালামীয দোয়ারাবাজার উপজেলা পূর্ব শাখার সভাপতি লালন আহমদ।
শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন, সংগঠনের সহ-অফিস সম্পাদক আল আমিন, শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ মিনার। কবিতা পাঠ করেন সংগঠনের প্রচার সম্পাদক আলাল হোসাইন আশেকী। বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি রেজাউল করিম উজিরপুরী, সহ-সাধারণ সম্পাদক ইকবাল সিরাজী, সহ প্রচার সম্পাদক মাওলানা কবির আহমদ কাশেমী, সহ-তথ্য সম্পাদক জয়নাল আবেদ্বীন। শেষে হযরত শাহজালাল (রহঃ) ওয়েলফেয়ার ট্রাষ্ট কালারুকা ইউনিয়নের সভাপতি কাজী মাওলানা আবদুশ শাকুর, সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কাইয়ুম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ মিনারসহ ৫২জনকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

September ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Aug    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০