ডেস্ক নিউজঃ
ছাতক উপজেলা বিএনপির অন্যতম নেতা, নোয়ারাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি,সাবেক ইউপি সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো. মনোহর আলী গুরুতর অসুস্থ।
মো.মনোহর আলী নোয়ারাই ইউনিয়নের উত্তর জয়নগর
গ্রামের হাজী জাবিদ আলীর পুত্র। গত রবিবার হঠাৎ তিনি
অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
অসুস্থ মো.মনোহর আলীর সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।##
Leave a Reply