ভোরের বাংলা ডেক্স
ছাতক থানা-পুলিশের অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামি রুহুল আমিনকে গ্রেফতার
করা হয়েছে।
সে উপজেলার চরমহল্লা ইউনিয়নের জালালীচর গ্রামের মুক্তার আলী পুত্র রুহুল আমিন (৩৫)।
গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে এসআই সোহেল রানা খন্দকার, এএসআই শওকত আলী বৃহস্পতিবার অভিযান চালিয়ে থানার (মামলা নং ৭) এর পলাতক আসামি রুহুল আমিনকে গ্রেফতার করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান, গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন আসামিকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply