1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতকে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান। - ভোরের বাংলা
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
তাজা খবর
দেশে ফিরলেন দানবীর আব্দুল দয়াছ, বিমানবন্দরে ভালোবাসার মিলনমেলা ছাতক উপজেলা প্রেসক্লাবেরআহবায়ক কমিটির সভা ছাতকে পুলিশের বিশেষ অভিযানেএক আসামী গ্রেফতার ছাতক ভূমি অফিসে তথ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন: সরকারি কম্পিউটারে গাড়িচালক ছাতকে জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা সড়ক দূর্ঘটনা নিহত প্রধান শিক্ষক আলমগীর হোসাইনের স্মরণে শোকসভা অনুষ্ঠিত। ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান চুরি ছাতকে দিন ব্যাপী নানা অনুষ্ঠানেরমাধ্যদিয়ে বাংলা নববর্ষ উদযাপন ছাতক উপজেলা প্রেসক্লাবেরআনন্দ ভ্রমণ সম্পন্ন। ছাতকে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান।

ছাতকে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান।

  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৩০ বার দেখা

ভোরের বাংলা ডেক্স

সুনামগঞ্জের ছাতকে “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক উপজেলা শাখা।
রবিবার (১২ এপ্রিল ২০২৬) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এ স্মারকলিপি প্রেরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রহিছ উদ্দিন।
স্মারকলিপি প্রদান করেন বিএমএসএফ ছাতক উপজেলা শাখার সভাপতি মুশাহিদ আলী। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া আহমদ, সিনিয়র সহ-সভাপতি অজিত কুমার দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফজল উদ্দিন, ছাতক উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ খালেদ মিয়া, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি সাকির আমীন এবং বিএমএসএফ-এর সদস্য পাপলু মিয়া প্রমুখ।
স্মারকলিপিতে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দেশের তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় বিএমএসএফ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
এতে বলা হয়, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণতন্ত্রের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে মফস্বল পর্যায়ের সাংবাদিকরা সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ ও জাতির সেবায় নিয়োজিত রয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই বিশাল সাংবাদিক সমাজের অবদান এখনও যথাযথভাবে রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, প্রতি বছরের ন্যায় এ বছরও আগামী ১ থেকে ৭ মে ২০২৬ তারিখে “১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬” উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উক্ত গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করা হলে সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি পাবে, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা আরও সুসংহত হবে এবং তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের কাজের স্বীকৃতি নিশ্চিত হবে।
এতে আরও বলা হয়, দেশের বিভিন্ন পেশাজীবীদের জন্য রাষ্ট্রীয়ভাবে দিবস ও সপ্তাহ উদযাপন করা হলেও সাংবাদিকদের জন্য তেমন কোনো রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত সপ্তাহ এখনো নির্ধারিত হয়নি। এ প্রেক্ষাপটে “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে তারা মনে করেন।
এমতাবস্থায়, প্রতি বছর ১-৭ মে “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করা হয়েছে।
স্মারকলিপিতে স্বাক্ষর করেন বিএমএসএফ ছাতক উপজেলা শাখার সভাপতি মুশাহিদ আলী, সিনিয়র সহ-সভাপতি অজিত কুমার দাশ, সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফজল উদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

May ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১