1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতকে জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা - ভোরের বাংলা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
তাজা খবর
ছাতকে জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা সড়ক দূর্ঘটনা নিহত প্রধান শিক্ষক আলমগীর হোসাইনের স্মরণে শোকসভা অনুষ্ঠিত। ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান চুরি ছাতকে দিন ব্যাপী নানা অনুষ্ঠানেরমাধ্যদিয়ে বাংলা নববর্ষ উদযাপন ছাতক উপজেলা প্রেসক্লাবেরআনন্দ ভ্রমণ সম্পন্ন। ছাতকে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান। ছাতকে খেলাফত মজলিসের যৌথ দায়িত্বশীল সভা অনুষ্ঠিত চরমহল্লায় কাইল্যাচর গ্রামে দু’পক্ষে’র সংঘ’র্ষে আহত ১৯ ইসলামী আন্দোলনের এক সাহসী পথিকৃত মরহুম মাওলানা শফিক উদ্দিন রহঃ প্রতাপপুর হযরত শাহজালাল লতিফিয়াইসলামি যুব সংঘের কাউন্সিল সম্পন্ন

ছাতকে জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১১ বার দেখা

ভোরের বাংলা ডেক্স

জাতীয় গণমাধ্যম সপ্তাহ-২০২৬’ উদযাপন উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাতক উপজেলা শাখার উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা র‍্যালীটি ছাতক বাসস্ট্যান্ড কেন্দ্রিয় জামে মসজিদ এলাকা থেকে শুরু হয়ে কেন্দ্রিয় শহীদ মিনার এলাকায় শেষ হয়। সংগঠনের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা শাখার সভাপতি মুশাহিদ আলীর সভাপতিত্বে সিনিয়র সহ-সভাপতি অজিত কুমার দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ছাতক উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কাজী রেজাউল করিম রেজা, সদস্য সচিব খালেদ মিয়া, দৈনিক সমকালের ছাতক প্রতিনিধি শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামান, দৈনিক কালবেলার ছাতক প্রতিনিধি সাকির আমীন, সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনির, সংগঠনের ছাতক উপজেলা শাখার সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ফজল উদ্দিন ও ফারুক আহমেদ নোমান, সাংবাদিক এআর ছায়েম, মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল,
প্রমুখ। এছাড়া সংগঠনের সহ-সভাপতি আরিফুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক তাজিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক জানে আলম, ক্রীড়া সম্পাদক জুনেদ আহমদ রুনু, সমাজসেবী বদর উদ্দিন ও আলী আহমেদ তালুকদার, সাংবাদিক লোকমান হোসেন, মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ১ থেকে ৭ মে ‘জাতীয় গণমাধ্যম সপ্তাহ’ রাষ্ট্রীয় স্বীকৃতি পেলে সাংবাদিকদের পেশাগত মর্যাদা আরও বৃদ্ধি পেতো। কিন্তু আজ পর্যন্ত রাষ্টীয় ভাবে স্বীকৃতি দেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সাংবাদিকদের সুরক্ষার জন্য ১৪ দফা দাবি জানিয়ে আসছে। বৃহৎ এ দাবির সাথে ইতোমধ্যে একমত পোষন করেছেন দেশের প্রায় সকল সাংবাদিক সংগঠন। যৌক্তিক এ দাবি পূরণ করতে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

May ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১