1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতকে চলাচলের অনুপযোগি একটিরাস্তা: দুই ওয়ার্ডবাসীর দূর্ভোগ - ভোরের বাংলা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
তাজা খবর
বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়। ছাতক ও গোবিন্দগঞ্জে দাঁড়িপাল্লারসমর্থনে প্রচার মিছিল অনুষ্ঠিত জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার দস্তারবন্দী ও ইসলামী সম্মেলন অনুষ্ঠিত ছাতকে ভুয়া তথ্য ছড়িয়ে সাংবাদিকদের মানহানি: তদন্তের নির্দেশ আদালতের। ছাতকে হাজী মখলিছ আলীহাফিজিয়া মাদরাসার উদ্বোধন ছাতকে পুলিশের ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার ২ ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন: আহবায়ক কাজী রেজা ও সদস্য সচিব খালেদ সাংবাদিকদের সাথে মতবিনিময়ে জামায়াত প্রার্থী সালাম মাদানী-আমরা বৈষম্যমুক্ত ছাতক–দোয়ারা গড়তে চাই খেলাফত মজলিস সুনামগঞ্জ-০৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে মনোনয়নপত্র দাখিল সুনামগঞ্জে খেলাফত মজলিসের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ছাতকে চলাচলের অনুপযোগি একটিরাস্তা: দুই ওয়ার্ডবাসীর দূর্ভোগ

  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৬৪ বার দেখা

স্টাফ রিপোর্ট
সুনামগঞ্জের ছাতকের কালারুকা ইউনিয়নের দুই ওয়ার্ড বাসীর যাতায়াতের রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে গেল বছরের বন্যায়। কিন্তু আজ পর্যন্ত ওই রাস্তায় মাটি ভরাটের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। গ্রামীন এ রাস্তাটি চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। যে কারণে এলাকার জনসাধারণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বয়স্ক এবং রোগিদের যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। জনবহুল প্রামীণ এ রাস্তায় মাটি ভরাট করে শিক্ষক-শিক্ষার্থী ও জনসাধারণ চলাচলের উপযোগি করে দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে গত ২১ জানুয়ারি একটি লিখিত আবেদন করা হয়েছে। এলাকাবাসীর পক্ষে আবেদনকারীরা হলেন কাওসার আহমদ, জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম, রেজাউল করিম, শাহিন আলম, তাজ উদ্দিন, আবুল কালাম প্রমুখ।

জানা যায়, ২০২৪ সালের বন্যা ও প্রাকৃতিক দূর্যোগে উপজেলার কালারুকা ইউনিয়নের তাজপুর-কালারুকা সড়কের মধ্যবর্তী উজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে রামপুর রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যে কারণে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার ৮-৯ নং ওয়ার্ডের মানুষ। বিশেষ করে নুরুল্লাপুর ইসলামিয়া দাখিল মাদরাসা, শাহজালাল উচ্চ বিদ্যালয় রামপুর, হাজী ইউসুফ আলী এতিমখানা দাখিল মাদরাসা ও করচা সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বয়স্ক ও রোগি মানুষকে নিয়ে যাতায়াতে পড়েছেন দূর্ভোগে। জনবহুল প্রামীণ এ রাস্তায় মাটি ভরাট করে শিক্ষক-শিক্ষার্থী ও জনসাধারণ চলাচলের উপযোগি করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

February ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Jan    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮