1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতকে খেলাফত মজলিসের ৬দফাদাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ - ভোরের বাংলা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
তাজা খবর
বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল কাদিরের মতবিনিময়। ছাতক ও গোবিন্দগঞ্জে দাঁড়িপাল্লারসমর্থনে প্রচার মিছিল অনুষ্ঠিত জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার দস্তারবন্দী ও ইসলামী সম্মেলন অনুষ্ঠিত ছাতকে ভুয়া তথ্য ছড়িয়ে সাংবাদিকদের মানহানি: তদন্তের নির্দেশ আদালতের। ছাতকে হাজী মখলিছ আলীহাফিজিয়া মাদরাসার উদ্বোধন ছাতকে পুলিশের ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার ২ ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন: আহবায়ক কাজী রেজা ও সদস্য সচিব খালেদ সাংবাদিকদের সাথে মতবিনিময়ে জামায়াত প্রার্থী সালাম মাদানী-আমরা বৈষম্যমুক্ত ছাতক–দোয়ারা গড়তে চাই খেলাফত মজলিস সুনামগঞ্জ-০৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে মনোনয়নপত্র দাখিল সুনামগঞ্জে খেলাফত মজলিসের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ছাতকে খেলাফত মজলিসের ৬দফাদাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ

  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২ বার দেখা

স্টাফ রিপোর্টার, ছাতক

সুনামগঞ্জের ছাতকে কেন্দ্র ঘোষিত খেলাফত মজলিসের ৬ দফা দাবিতে শুক্রবার বিকেলে গোবিন্দগঞ্জ পয়েন্টে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খেলাফত মজলিস ছাতক উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসনাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিনের পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, অধ্যক্ষ আবদুল হান্নান। প্রধান বক্তার বক্তব্য রাখেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনের খেলাফত মসজিলের সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আবদুল কাদির।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি মাওলানা আকিক হোসাইন, সিলেট জেলার সহ-সভাপতি এডভোকেট ফজর আলী, জেলা সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ কামরুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা কামাল উদ্দিন, দোয়ারাবাজারের সভাপতি মাওলানা মইনুল হক, ছাতক পৌর সভাপতি মাওলানা জহির আহমদ, সহ-সভাপতি দীন মুহাম্মদ, সাধারণ সম্পাদক মাওলানা সুলাইমান আহমদ তালুকদার, সহ-সাধারণ সম্পাদক উমায়রুল ইসলাম লস্কর, দোয়ারার সাধারণ সম্পাদক জাকির হোসেন সাঈদ, ছাতক উপজেলা সহ-সভাপতি ক্বারী সালেহ আহমদ, প্রিন্সিপাল হাফেজ আবদুল হাই, হাফেজ আজিজুল হক, ইয়াহিয়া খান মাহবুব, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, অর্থ সম্পাদক ইমাম উদ্দিন আল মামুন, সাবেক ছাত্রনেতা হাফেজ আবদুল হক, যুব মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি কে.এম মুশাহিদ আলী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাফেজ তহুর আহমদ নোমান, উপজেলা যুব মজলিস সভাপতি মাওলানা বিলাল আহমদ, পৌর সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, হাফেজ আমির হোসেন, সহ সাধারণ সম্পাদক নুর আহমদ মাসুম, দোয়ারাবাজার উপজেলা শাখার
মাওলানা শাহরিয়ার নাজিম, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা আবদুল লতিফ, বায়তুলমাল সম্পাদক হাফেজ শাহীন আহমদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সমাবেশে জুলাই জাতীয় সনদ ঘোষণা ও এর আইনী ভিত্তি প্রদান, সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন, আওয়ামী ফ্যাসিবাদ ও দোসরদের অপরাধের বিচার দৃশ্যমান করা, আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের রাজনৈতিক কর্মকান্ড স্থগিত, নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী ও সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ অবিলম্বে বাস্তবায়ন করার দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

February ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Jan    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮