1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতকে খেলাফত মজলিসের ক্যালেন্ডার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন - ভোরের বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
তাজা খবর
ইসলামী আন্দোলনের এক সাহসী পথিকৃত মরহুম মাওলানা শফিক উদ্দিন রহঃ প্রতাপপুর হযরত শাহজালাল লতিফিয়াইসলামি যুব সংঘের কাউন্সিল সম্পন্ন এমপি মিলনের সাথে ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা বিনিময় ছাতকের ইসলামপুর ইউনিয়নে মসজিদে জুতা বদলকরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত।। ছাতক উপজেলা পরিষদ নির্বাচন: বাইশ  চেয়ারম্যান পদে আলোচনায় ফয়েজ আহমেদ ছাতক উপজেলা নির্বাচনে বাইশ চেয়ারম্যান পদপ্রার্থী ফয়েজ আহমেদ তরুণ নেতৃত্বে নতুন আশার আলো ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আনোয়ার হোসেন রানা, তরুণ নেতৃত্বে নতুন আশার আলো ছাতকে সড়ক দুর্ঘটনায়স্কুল শিক্ষকের মৃত্যু ছাতকে ভারতীয় সীমান্তে নোয়াকুট গ্রামের ফজল মিয়ার খুনি দের গ্রেফতারের দাবিতে মানববন্ধন। ছাতকে হাফিজ জয়নাল আবেদিন স্মরণে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন।

ছাতকে খেলাফত মজলিসের ক্যালেন্ডার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯ বার দেখা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে রমজানের ক্যালেন্ডার
বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সাবেক ছাত্রনেতা মাওলানা জাবির আহমদের সৌজন্যে আয়োজিত এ ক্যালেন্ডার বিতরণ কর্মসূচি মঙ্গলবার বিকাল ৩ টায় স্থানীয় ধারন বাজারে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস লন্ডন শাখার সাধারণ সম্পাদক মাওলানা জাবির আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিস সুনামগঞ্জ জেলা শাখার- সভাপতি কে এম মোশাহিদ আলী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করা হয়। পরে মাহে রমজানের তাৎপর্য ও অসহায়-দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জাবির আহমদ বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। তিনি প্রবাসে থেকেও দেশ ও এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি কে এম মোশাহিদ আলী বলেন, আয়োজকদের ধন্যবাদ জানান এবং সবাইকে মানবিক কাজে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছাতক উপজেলা শাখার অর্থ সম্পাদক মোহাম্মদ ইমাম উদ্দিন মামুন, নির্বাহী সদস্য মাওলানা আমির উদ্দিন, খেলাফত মজলিস উত্তর খুরমা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা খালেদ আহমদ, দক্ষিণ খুরমা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা রশিদ আহমদ এবং উত্তর খুরমা ইউনিয়ন শাখার নির্বাহী সদস্য মাওলানা আব্দুস সালাম প্রমুখ। বক্তারা রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন এবং সমাজকল্যাণমূলক কাজে সংগঠনের ভূমিকা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত সবার মাঝে মাহে রমজানের ক্যালেন্ডার
বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

April ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Mar    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০