বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
তাজা খবর
ছাতকে প্রবাসীর বাড়িতে চুরি, ১ লাখ ৭৯ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ। ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন রানা ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান সুফি আলম সোহেলের বক্তব্য বিকৃত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন গোবিন্দগঞ্জের পশুর হাট নিয়েইজারাদারের পক্ষে সংবাদ সম্মেলন ছাতকে চেয়ারম্যান সুফি আলম সোহেলের বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ: ব্যবসায়ী সমিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ ছাতকে মানবকল্যাণ ফাউন্ডেশনচরমহল্লা ইউপি শাখা পূর্ণ গঠন চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী৯ ওয়ার্ডে ৯ পরিবারের মাঝে ৯টি সেলাই মেশিন বিতরণ ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা স্বপন ঢাকায় গ্রেপ্তার। আশিকুর রহমান আশিকের স্বদেশ প্রত্যাবর্তন আজসিলেট বিমানবন্দরে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি

ছাতকে অর্ধকোটি টাকার চোরাচালান আটক করেছে পুলিশ

  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩৯ বার দেখা

ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধভাবে আমদানি করা প্রায় অর্ধকোটি টাকার চোরাচালান ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৮ সেপ্টেম্বর ) ভোরে ভারতীয় চিংড়ির শুটকি বোঝাই একটি ট্রাক ছাতকে প্রবেশ করছে—এমন সংবাদের ভিত্তিতে ছাতক থানার ওসি মোঃ শফিকুল ইসলামের নির্দেশে ছাতক–গোবিন্দগঞ্জ রুটে পুলিশের টহল জোরদার করা হয়। এরপর ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ এলাকায় ছাতক–সিলেট সড়কে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সিলেটগামী ঢাকা মেট্রো-ন ১৩-৯১৩৯ নম্বরের শুটকি বোঝাই ট্রাকটি ঘুরিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করলে ট্রাকটির চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে ৭৪ বস্তা ভারতীয় চিংড়ির শুটকি উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক হিসাব অনুযায়ী, জব্দকৃত শুটকির বাজারমূল্য প্রায় ২৬ লাখ ৬৪ হাজার টাকা এবং ট্রাকটির মূল্য প্রায় ২০ লাখ টাকা।

এ ঘটনায় এসআই আব্দুর রাহিম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন,

চোরাচালানের সাথে জড়িতদের শনাক্তে তদন্ত চলমান রয়েছে। পাশাপাশি চোরাচালান ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

আজকের বাংলা তারিখ

  • আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং
  • ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল)
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
  • এখন সময়, রাত ১০:২৭

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

ভিডিও সোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31