বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
তাজা খবর
ছাতকে প্রবাসীর বাড়িতে চুরি, ১ লাখ ৭৯ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ। ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন রানা ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান সুফি আলম সোহেলের বক্তব্য বিকৃত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন গোবিন্দগঞ্জের পশুর হাট নিয়েইজারাদারের পক্ষে সংবাদ সম্মেলন ছাতকে চেয়ারম্যান সুফি আলম সোহেলের বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ: ব্যবসায়ী সমিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ ছাতকে মানবকল্যাণ ফাউন্ডেশনচরমহল্লা ইউপি শাখা পূর্ণ গঠন চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী৯ ওয়ার্ডে ৯ পরিবারের মাঝে ৯টি সেলাই মেশিন বিতরণ ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা স্বপন ঢাকায় গ্রেপ্তার। আশিকুর রহমান আশিকের স্বদেশ প্রত্যাবর্তন আজসিলেট বিমানবন্দরে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি

ছাতকে অভুক্ত অসহায় পরিবারের পাশে ইউএনও

  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২৩৫ বার দেখা

ডেক্স সংবাদ:
ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের বড়কাপন মাঝপাড়ায় মানবেতর জীবন যাপন করা আফিয়া বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম।
রোববার (১৭ আগস্ট) রাতে খাদ্য সংকটে থাকা পরিবারের খবর পেয়ে তিনি নিজে ওই এলাকায় ছুটে যান এবং পাঁচ বস্তা খাদ্যসামগ্রী, দু বান্ডেল টিন ও নগদ অর্থ সহায়তা হিসেবে প্রদান করেন।

এসময় উপজেলার জাউয়া বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, ইউপি সদস্য আব্দুল কুদ্দুস সুমন, প্রশাসনিক কর্মকর্তা প্রবীণ রঞ্জন পুরকায়স্থ, আলমগীর হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, দিনমজুর লোকমান আলীর ও আফিয়া বেগম দম্পতির সাত মেয়ে ও এক ছেলে। পরিবারের সচ্ছলতার আশায় লোকমান আলী মালয়েশিয়ায় পাড়ি জমালেও দীর্ঘ দিন অসুস্থতার পর দেশে ফিরে ২০২৪ সালে ক্যান্সারে আক্রান্ত হন এবং শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন। স্বামীর চিকিৎসায় এক লাখ বিশ হাজার টাকা ঋণ করে অসহায় আফিয়া এখন সন্তানদের লালন পালন ও অসুস্থ শাশুড়ির দেখাশোনায় দিশেহারা। অভাবের তাড়নায় দুই মেয়েকে গৃহকর্মী হিসেবে ঢাকায় পাঠাতে বাধ্য হন তিনি। অভাব-অনটনের কারণে বেশিরভাগ দিনই আধপেটে দিন কাটে এই পরিবারের সদস্যদের। জরাজীর্ণ ঘরে বৃষ্টির দিনে কাপড় ভিজে যায়, দরজার স্থলে কাপড় টাঙিয়ে কোনোরকমে দিন রাত পার করেন আফিয়া।

ছাতক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: তরিকুল ইসলাম বলেন, এটা কেবল আমার দায়িত্ব নয়, আমার মানবিক কর্তব্যও। একজন মানুষের কষ্টে পাশে দাঁড়ানোই একজন প্রশাসকের প্রকৃত দায়িত্ব।#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

আজকের বাংলা তারিখ

  • আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং
  • ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল)
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
  • এখন সময়, রাত ১১:৩৬

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

ভিডিও সোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31