রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
তাজা খবর
হাওর বাঁচাও আন্দোলন’-এর ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন ছাতকে আল-ইসলাহতালামীযের সম্মেলন শনিবার ছাতকে গরু চুরির সময় চোর আটক সুনামগঞ্জের ছাতকে পিতা- কন্যাকে নিয়ে এআই ফটোকার্ড দিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ অপপ্রচারের অভিযোগ উটেছে। ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রসস্তকরণ কাজের শুরুতেই অনিয়মের অভিযোগ। দোয়ারাবাজারে লতিফিয়া স্মৃতিপরিষদের আহবায়ক কমিটি গঠন ছাতকে আদালতের স্থগিতাদেশের মধ্যেই জলমহালে মাছ আহরণ! ছাতকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ফেইসবুকেভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা ছাতকে প্রবাসীর বাড়িতে চুরি, ১ লাখ ৭৯ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ। ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন রানা

চরমহল্লায় কাইল্যাচর গ্রামে দু’পক্ষে’র সংঘ’র্ষে আহত ১৯

  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২৫৩ বার দেখা

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের চরমহল্লা টেটিয়ারচর বাজারে কথা-কাটাকাটি সংক্রান্ত বিরোধ ও সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তিমূলক পোস্টকে কেন্দ্র করে কাইল্যাচর গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে’ছে। ঘটনাটি গত শুক্রবার রাতে শুরু হয়ে শনিবার ভোরে সংঘর্ষে রূপ নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে আল আমিন এবং মৃত সুরাব আলীর ছেলে মাওলানা নজমুল হক নসিবের চরমহল্লা টেটিয়ারচর বাজারে পূর্ব শত্রুতার ইস্যুতে কথা-কাটাকাটি হয়। পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক লেখালেখির মাধ্যমে আরও উত্তপ্ত হয়ে ওঠে।
উভয় পক্ষের সমর্থকরা রাতেই একে অপরকে মুখোমুখি হওয়ার জন্য ডাকাডাকি করলে উত্তেজনা চরমে পৌঁছে। শনিবার ভোরে দুই পক্ষের লোকজনের মধ্যে সরাসরি সংঘর্ষের ঘটনা ঘটে।
আল আমিনের পক্ষে ১৯ জন আহত। গুরুতর আহত ৭ জনকে সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। প্রতিপক্ষের আহতদের কোনো তথ্য পাওয়া যায় নি।

এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তালুকদার জানান, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

আজকের বাংলা তারিখ

  • আজ রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং
  • ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল)
  • ৪ঠা জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
  • এখন সময়, ভোর ৫:৪৫

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

ভিডিও সোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
282930