বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
তাজা খবর
ছাতকে প্রবাসীর বাড়িতে চুরি, ১ লাখ ৭৯ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ। ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন রানা ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান সুফি আলম সোহেলের বক্তব্য বিকৃত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন গোবিন্দগঞ্জের পশুর হাট নিয়েইজারাদারের পক্ষে সংবাদ সম্মেলন ছাতকে চেয়ারম্যান সুফি আলম সোহেলের বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ: ব্যবসায়ী সমিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ ছাতকে মানবকল্যাণ ফাউন্ডেশনচরমহল্লা ইউপি শাখা পূর্ণ গঠন চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী৯ ওয়ার্ডে ৯ পরিবারের মাঝে ৯টি সেলাই মেশিন বিতরণ ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা স্বপন ঢাকায় গ্রেপ্তার। আশিকুর রহমান আশিকের স্বদেশ প্রত্যাবর্তন আজসিলেট বিমানবন্দরে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি

গোবিন্দগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহিউদ্দিন

  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ২০৬ বার দেখা

ছাতক প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক পদত্যাগ করেছেন। গেল ১৫ আগষ্ট তিনি তার পদত্যাগপত্রটি জমা দেন কলেজ গভর্নিংবডির সভাপতি এ্যাডভোকেট রাজ উদ্দিনের কাছে। পরদিন ১৬ আগষ্ট কলেজে গভর্নিং বডির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কলেজের ভাইস প্রিন্সিপাল মুহিউদ্দিনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে তিনি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন। 

জানা যায়, আওয়ামী লীগের পদপদবী ও ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘ প্রায় একযুগ ধরে গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ পদে বহাল ছিলেন সুজাত আলী রফিক। এর মধ্যে নানা অনিয়ম-দূর্নীতির অভিযোগে তাঁর পদত্যাগ দাবি করে আসলেও তিনি ছিলেন বহাল তবিয়তে। অবশেষে সরকার পতন ও বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের প্রতিবাদের মুখে তিনি অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন বলেন, গেল ১৫ আগষ্ট নিজের অধ্যক্ষ পদে পদত্যাগপত্র কলেজ গভর্নিং বডির সভাপতি এ্যাডভোকেট রাজ উদ্দিনের কাছে জমা দেন সুজাত আলী রফিক। পদত্যাগপত্রটি গভর্নিং বডির সভাপতি গ্রহণ করেন। পরদিন ১৬ আগষ্ট কলেজে গভর্নিং বডির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে তাঁকে দায়িত্ব দেওয়া হয়। এর পর থেকে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন।

অধ্যক্ষের পদত্যাগপত্রে কি উল্লেখ ছিল এমন প্রশ্নের উত্তরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, তিনি অধ্যক্ষের পাশাপাশি সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান। দায়িত্ব  দু’টি গুরুত্বপূর্ন। তাই এক সাথে দু’টি পদ চালানো কষ্টদায়ক। এ জন্য তিনি অধ্যক্ষের পদ ছেড়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে থেকে কাজ করবেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

আজকের বাংলা তারিখ

  • আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং
  • ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল)
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
  • এখন সময়, রাত ১০:২৮

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

ভিডিও সোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31