1. admin@vorerbangla.com : admin_shafi :
খেলাফত মজলিস সুনামগঞ্জ-০৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে মনোনয়নপত্র দাখিল - ভোরের বাংলা
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
তাজা খবর
ত্যাগ ও সম্প্রীতির বার্তা নিয়ে ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা ৬ নং খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা এফ এ সাজু আসন্ন ইউপি নির্বাচন: খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন রানা নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এ ছয় পদক জয়: মানিকগঞ্জ জেলা দলকে জেলা প্রশাসনের সংবর্ধনা ছাতকে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন দেশে ফিরলেন দানবীর আব্দুল দয়াছ, বিমানবন্দরে ভালোবাসার মিলনমেলা ছাতক উপজেলা প্রেসক্লাবেরআহবায়ক কমিটির সভা ছাতকে পুলিশের বিশেষ অভিযানেএক আসামী গ্রেফতার ছাতক ভূমি অফিসে তথ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন: সরকারি কম্পিউটারে গাড়িচালক ছাতকে জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

খেলাফত মজলিস সুনামগঞ্জ-০৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে মনোনয়নপত্র দাখিল

  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৪ বার দেখা

ভোরের বাংলা ডেক্স

সুনামগঞ্জ-০৫ (ছাতক–দোয়ারাবাজার) সংসদীয় আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন হাফিজ মাওলানা আব্দুল কাদির।
বুধবার, ২৯ ডিসেম্বর ২০২৫ সকাল ১০টা ৩০ মিনিটে তিনি ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং অফিসার ডিপ্লোমেসি চাকামার কাছে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি ও সুনামগঞ্জ-০৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা আকিক হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন ছাতক উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসনাত, ছাতক পৌর সভাপতি মাওলানা জহির আহমদ, দোয়ারাবাজার উপজেলা সেক্রেটারি মাওলানা জাকির হোসেন সাঈদ, ছাতক উপজেলা সেক্রেটারি মাওলানা জসিম উদ্দিন, ছাতক পৌর শাখার সেক্রেটারি কে এম সুলেমান আহমদ তালুকদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন ছাতক উপজেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল হাই, দোয়ারাবাজার উপজেলা সহ-সেক্রেটারি মাওলানা শাহরিয়ার নাজিম, ছাত্র মজলিস সিলেট বিভাগীয় জোন সদস্য জুবায়ের নাবিল, খেলাফত মজলিস ছাতক উপজেলা সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল আমীন।
মনোনয়নপত্র দাখিল অনুষ্ঠানে আরও অংশ নেন বায়তুল মাল সম্পাদক মাওলানা আসআদ আহমদ, দোয়ারাবাজার উপজেলা শাখার বায়তুলমাল সম্পাদক হাফিয শাহিন আহমদ, ছাতক পৌর শাখার বায়তুল মাল সম্পাদক মো. আব্দুল হামিদসহ খেলাফত মজলিস ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র দাখিল শেষে নেতৃবৃন্দ বলেন, সুনামগঞ্জ-০৫ আসনে খেলাফত মজলিস ইসলামী আদর্শ, ন্যায়বিচার ও জনকল্যাণমূলক রাজনীতির বার্তা নিয়ে জনগণের দ্বারে দ্বারে পৌঁছাতে প্রস্তুত। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এলাকাবাসী এবার যোগ্য, সৎ ও আদর্শবান নেতৃত্বের পক্ষে রায় দেবেন।
খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির বলেন, “আমি নির্বাচিত হলে ছাতক ও দোয়ারাবাজার এলাকার সার্বিক উন্নয়ন, ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণ এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সর্বাত্মকভাবে কাজ করব।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

May ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১