1. admin@vorerbangla.com : admin_shafi :
কুলিল্লায় বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী-বস্ত্রবিতরণ করলো ছাতক প্রেসক্লাব - ভোরের বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
তাজা খবর
ছাতকে অবৈধ ভাবে গড়ে উটেছে ২০০ পাজু। ছাতকে সাংবাদিক মুশাহিদ আলীরচাচার ইন্তেকাল, দাফন সম্পন্ন ছাতকের দক্ষিণ খুরমা ইউপির ৬ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থী আনামুল হক, আলোচনায় পারিবারিক জনপ্রিয়তা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত নতুন বাজার আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নতুন বাজার আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ছাতক-গোবিন্দগঞ্জ ১৩ কিলোমিটার সড়ক যেন মরণ ফাঁদ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা কমিটি গঠন ছাতকের কামরাঙ্গী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল লতিফকে বিদায়ী সম্মাননা ছাতকে সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ

কুলিল্লায় বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী-বস্ত্রবিতরণ করলো ছাতক প্রেসক্লাব

  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৭ বার দেখা

স্টাফ রিপোর্টার, ছাতক
কুমিল্লা জেলায় আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ভারতের ঢলে জেলার প্রতিটি উপজেলায় বন্যায় প্লাবিত হয়ে বসতবাড়ি, মাছের খামার, মৌসুমি ধান ক্ষেত, শাক সব্জি ও রাস্তাঘাটের সীমাহীন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে লাঙ্গলকোটা ও মনোহরগঞ্জ উপজেলা। বন্যায় দূর্গতদের পাশে খাদ্য সামগ্রী নিয়ে দাড়িয়েছেন ছাতক প্রেসক্লাব ও ছাতক অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ। যৌথ উদ্যোগে গেল শুক্রবার ভোরে কুমিল্লা দক্ষিন জেলার মনোহরগঞ্জ ও লাঙ্গলকোটা উপজেলায় ট্রাক যোগে খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছেন সাংবাদিক নেতৃবৃন্দরা। ছাতক প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন তালুকদারের নেতৃত্বে দুই উপজেলার বিভিন্ন অঞ্চলে বন্যা দূর্গত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয় খাদ্য সামগ্রী। দুই দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি বিতরণ করা হয় বস্ত্রও।

খাদ্য সামগ্রী বিতরণ পূর্ব মনোহরগঞ্জের মুন্সিরহাট উত্তর হাওলা এলাকায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ছাতক প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার বলেন, ভারতের পানিতে আকস্মিক ভয়াবহ বন্যায় ফেনি, নোয়াখালী, কুমিল্লা ও সিলেটের মৌলভীবাজার এবং হবিগঞ্জের ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ক্ষেত-খামারসহ রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক প্রাণও গেছে এ বন্যায়। এমন ক্ষতি কখনও পূরণ হবার নয়। তিনি বলেন দূর থেকে ক্ষতিগ্রস্ত এইসব এলাকার মানুষের দু:খ কষ্ট দেখে সহ্য হয়নি তাই সাধ্যনুযায়ী কিছু মানুষের জন্য চাল, ডাল, তেল, লবন, গুড়, চিড়া, মুড়ি, বোতলজাত পানির সাথে বস্ত্র নিয়ে এসেছি। তিনি এসব ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়াতে সরকারসহ সমাজের প্রতিটি বৃত্তশালী মানুষকে এগিয়ে আসার আহবান জানান।

ছাতক প্রেসক্লাবের সদস্য মুশাহিদ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, যুব মজলিস কুমিল্লা দক্ষিণ জেলার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিকী, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা, কোষাধ্যক্ষ আতিকুর রহমান, ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এইচ খালেদ, ছাতক প্রেসক্লাবের সদস্য আরিফুর রহমান মানিক, ছাতক অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ফজল উদ্দিন, সদস্য পাপলু মিয়া প্রমুখ।

পরে যুব মজলিস নেতা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় মনোহরগঞ্জ মুন্সিরহাট উত্তরহাওলা ও পর্যায়ক্রমে লাঙ্গলকোট এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ঘরে ঘরে বস্ত্রসহ প্যাকেটজাত খাদ্য সামগ্রী ও বোতলজাত বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

August ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Jul    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১