বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
তাজা খবর
ছাতকে প্রবাসীর বাড়িতে চুরি, ১ লাখ ৭৯ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ। ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন রানা ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান সুফি আলম সোহেলের বক্তব্য বিকৃত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন গোবিন্দগঞ্জের পশুর হাট নিয়েইজারাদারের পক্ষে সংবাদ সম্মেলন ছাতকে চেয়ারম্যান সুফি আলম সোহেলের বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ: ব্যবসায়ী সমিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ ছাতকে মানবকল্যাণ ফাউন্ডেশনচরমহল্লা ইউপি শাখা পূর্ণ গঠন চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী৯ ওয়ার্ডে ৯ পরিবারের মাঝে ৯টি সেলাই মেশিন বিতরণ ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা স্বপন ঢাকায় গ্রেপ্তার। আশিকুর রহমান আশিকের স্বদেশ প্রত্যাবর্তন আজসিলেট বিমানবন্দরে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি

ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমদের ফাঁসির দাবিতে মানববন্ধন

  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২৬২ বার দেখা

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জে ছাতকের উত্তর খুরমা ইউপি
চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ছাতক উপজেলা ও উত্তর খুরমা ইউনিয়নের সর্বস্থরের জনগনের পৃথক ব্যানারে শনিবার বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের জালালপুর এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, মৈশাপুর গ্রামের মরহুম ফারুকের ছোট ভাই আকিক মিয়া, প্রবাসী কবির মিয়াসহ আরও অনেকেই। তারা বক্তব্যে বলেন, মৈশাপুর গ্রামের মৃত আবদুস সাত্তার মাস্টারের ছেলে সমাজসেবী ফারুক মিয়াকে ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদের নেতৃত্বে ২০১৮ সালের ২২জুন খুন করে গ্রামের পাশে পাতলাছুরা বিলে লাশ গুম করে রাখে। পরদিন ওই বিল থেকে ক্ষতবিক্ষত অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের পক্ষ থেকে বিল্লাল চেয়ারম্যানকে প্রধান আসামী করে ১০জনের বিরুদ্ধে ছাতক থানায় মামলা দায়ের করতে গেলে থানা পুলিশ মামলা নেয়নি। পরে অসহায় হয়ে নিহত ফারুকের স্ত্রী রেহেনা বেগম বাদি হয়ে বিল্লাল চেয়ারম্যানকে প্রধান আসামী করে সুনামগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলা সিলেট বিপিআইকে তদন্তভার দেওয়া হয়। কিন্তু রহস্যজনক কারণে মামলার প্রধান আসামীর নাম বাদ দিয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পিবিআই। এর পর বাদি আদালতে নারাজি দিলে ফের মামলাটি তদন্ত ভার দেওয়া হয় সিআইডিকে। বর্তমানে মামলাটি সিআইডি তদন্তাধিন রয়েছে। বক্তারা বলেন, সিলেটের শাহ পরার (রহঃ) থানায় নাশকতার একটি মামলায় গেল ৩ অক্টোবর সিলেটে র‍্যাব-৯ এর হাতে গ্রেফতার হয়েছেন চেয়ারম্যান বিল্লাল। ফারুক হত্যা মামলায় তার ফাঁসির দাবি করা হয়। পাশাপাশি তার অনিয়ম-দূর্নীতিসহ অস্ত্র উদ্ধারে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শামছুল ইসলাম খান, আছদ্দর আলী, আবদুর রহমান, আপ্তাব আলী, ছায়াদ মেম্বার, ফারুক আহমদ, কবির মিয়া, আকবর আলী, আবদুর রহিম, সাহেদ মিয়া, আবদুল করিম, জমির আলী, সমর আলী, ময়না মিয়া, আলা উদ্দিন, ফজলুর রহমান, উমরিত মিয়া, কাজল মিয়া, গৌছ উদ্দিন, ছায়েম মিয়া, রাজা মিয়া, মামুন মিয়া, সাকিন মিয়া, নাহিদ মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

আজকের বাংলা তারিখ

  • আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং
  • ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল)
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
  • এখন সময়, রাত ১০:২৬

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

ভিডিও সোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31