1. admin@vorerbangla.com : admin_shafi :
আসন্ন ইউপি নির্বাচন: খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন রানা - ভোরের বাংলা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
তাজা খবর
দোয়ারায় ৩২জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল প্রতাপপুর আঞ্চলিক তালামীয চরমহল্লায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাফিজ মো. কামরুল ইসলামের মতবিনিময় সভা ছাতকে ফেইসবুকে অপপ্রচারের দায়ে আদালতে দুই জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক উত্তর উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন। ছাতকে সড়ক প্রশস্তকরণে প্রায় ২ হাজার গাছ নিধন, ইজারা ও কর্তন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ইসলামী আন্দোলন বাংলাদেশছাতক উপজেলা শাখার সম্মেলন সাংবাদিক রেজার বড় ভাইকাজী ফরহাদ মিয়ার কুলখানি ছাতকে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামসুনামগঞ্জ জেলা শাখার কমিটি গঠন নতুনবাজার( ধারণ) ব্যবসায়ী কমিটির নির্বাচনে মজনু সভাপতি, সর্বোচ্চ ভোটে মামুন সম্পাদক

আসন্ন ইউপি নির্বাচন: খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন রানা

  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৭৫ বার দেখা

মোশাহিদ আলী

সুনামগঞ্জের ছাতক উপজেলার ৬নং খুরমা উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন ছাত্ররাজনীতির পরিচিত মুখ ও তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব আনোয়ার হোসেন রানা। তার এ ঘোষণার পর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে।
সম্প্রতি এক শুভেচ্ছা বার্তায় আনোয়ার হোসেন রানা ৬নং খুরমা উত্তর ইউনিয়নসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সুখে-দুঃখে এলাকার মানুষের সঙ্গে ছিলাম এবং ভবিষ্যতেও থাকতে চাই। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে ৬নং খুরমা উত্তর ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চাই।”
স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রজীবন থেকেই আনোয়ার হোসেন রানা রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি সাবেক সাধারণ সম্পাদক, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজ ছাত্রদল; সাবেক আহ্বায়ক, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজ ছাত্রদল এবং সাবেক যুগ্ম আহ্বায়ক, ছাতক উপজেলা ছাত্রদল হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনসেবামূলক বিভিন্ন কার্যক্রমে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত থাকার কারণে এলাকায় একজন পরিচিত ও জনপ্রিয় মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি। তরুণ প্রজন্মের মধ্যেও তার গ্রহণযোগ্যতা রয়েছে বলে স্থানীয়দের অনেকে মনে করছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ নেতৃত্ব, সাংগঠনিক অভিজ্ঞতা এবং জনসম্পৃক্ততার কারণে আনোয়ার হোসেন রানার নির্বাচনী ঘোষণা ইউনিয়নের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।
এদিকে তার সমর্থকরা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচারণা শুরু করেছেন। সাধারণ ভোটারদের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এখন দেখার বিষয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনোয়ার হোসেন রানার অংশগ্রহণ স্থানীয় রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

September ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Aug    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০