1. admin@vorerbangla.com : admin_shafi :
আশিকুর রহমান আশিকের স্বদেশ প্রত্যাবর্তন আজসিলেট বিমানবন্দরে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি - ভোরের বাংলা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
তাজা খবর
আশিকুর রহমান আশিকের স্বদেশ প্রত্যাবর্তন আজসিলেট বিমানবন্দরে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি দোয়ারায় ৩২জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল প্রতাপপুর আঞ্চলিক তালামীয চরমহল্লায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাফিজ মো. কামরুল ইসলামের মতবিনিময় সভা ছাতকে ফেইসবুকে অপপ্রচারের দায়ে আদালতে দুই জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক উত্তর উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন। ছাতকে সড়ক প্রশস্তকরণে প্রায় ২ হাজার গাছ নিধন, ইজারা ও কর্তন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ইসলামী আন্দোলন বাংলাদেশছাতক উপজেলা শাখার সম্মেলন সাংবাদিক রেজার বড় ভাইকাজী ফরহাদ মিয়ার কুলখানি ছাতকে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামসুনামগঞ্জ জেলা শাখার কমিটি গঠন

আশিকুর রহমান আশিকের স্বদেশ প্রত্যাবর্তন আজসিলেট বিমানবন্দরে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি

  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার দেখা

ভোরের বাংলা ডেক্স

দীর্ঘদিন পর স্বদেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, ছাতকের গোবিন্দগঞ্জস্থ গড়গাঁও গ্রামের কৃতী সন্তান আশিকুর রহমান আশিক।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন বলে জানা গেছে।
তাঁর স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে ছাতক ও সিলেটের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রিয় নেতাকে স্বাগত জানাতে ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রস্তুতি নিয়েছেন। বিমানবন্দরে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতির মাধ্যমে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানোর প্রস্তুতি চলছে।
রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের পরিচিত মুখ আশিকুর রহমান আশিকের দেশে ফেরাকে ঘিরে ছাতকের বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন করে রাজনৈতিক প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে স্থানীয় বিএনপি ও যুবদলের রাজনীতিতে তাঁর প্রত্যাবর্তনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, দীর্ঘদিন পর আশিকুর রহমান আশিকের দেশে ফেরা সাংগঠনিকভাবে নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ ও সক্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর অভিজ্ঞতা, রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক ভূমিকা আগামী দিনের বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলেও মনে করছেন অনেকেই।
এদিকে আশিকুর রহমান আশিককে স্বাগত জানাতে ছাতক উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মীদের পাশাপাশি সিলেটের বিভিন্ন এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও বিমানবন্দরে উপস্থিত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
দীর্ঘ প্রবাসজীবন শেষে স্বদেশের মাটিতে পা রাখার মুহূর্তকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তাঁর প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সিলেট ও ছাতকের রাজনৈতিক মহলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আশিকুর রহমান আশিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

September ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Aug    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০