বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
তাজা খবর
ছাতকে প্রবাসীর বাড়িতে চুরি, ১ লাখ ৭৯ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ। ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন রানা ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান সুফি আলম সোহেলের বক্তব্য বিকৃত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন গোবিন্দগঞ্জের পশুর হাট নিয়েইজারাদারের পক্ষে সংবাদ সম্মেলন ছাতকে চেয়ারম্যান সুফি আলম সোহেলের বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ: ব্যবসায়ী সমিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ ছাতকে মানবকল্যাণ ফাউন্ডেশনচরমহল্লা ইউপি শাখা পূর্ণ গঠন চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী৯ ওয়ার্ডে ৯ পরিবারের মাঝে ৯টি সেলাই মেশিন বিতরণ ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা স্বপন ঢাকায় গ্রেপ্তার। আশিকুর রহমান আশিকের স্বদেশ প্রত্যাবর্তন আজসিলেট বিমানবন্দরে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি

সুনামগঞ্জ-৫ আসনে হাফিজ আব্দুল কাদিরের গণসংযোগে মানুষের ঢল, নির্বাচনী মাঠে উচ্ছ্বাসের নতুন তরঙ্গ

  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮৬ বার দেখা

মোশাহিদ আলী

ছাতক-দোয়ারাবাজার (সুনামগঞ্জ-৫) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এমপি প্রার্থী হাফিজ আব্দুল কাদিরের শনিবার  দিনব্যাপী গণসংযোগ কর্মসূচিকে ঘিরে গোটা এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়, তিনি গোবিন্দগঞ্জ পয়েন্টসহ বিভিন্ন এলাকা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জনসাধারণের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময় করেন।

গণসংযোগে
মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচনী মাঠে এক নতুন মাত্রা যোগ করেছে। স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। অনেকেই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা পর্যন্ত এই অভ্যর্থনায় অংশ নেন। এ সময় গোটা এলাকায় এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

গণসংযোগে হাফিজ আব্দুল কাদিরের সঙ্গে ছিলেন জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের খেলাফত মজলিস এবং অঙ্গসংগঠনের একঝাঁক নেতাকর্মী। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জেলা সমাজকল্যাণ সম্পাদক হাফিজ কামরুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা কামাল উদ্দিন, ছাতক উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসনাত, সহ সভাপতি হাফিজ আব্দুল হাই, পৌর সভাপতি মাওলানা জহির আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মঞ্জুরুল রহমান চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আসাদ আহমদ এবং আরও অনেকে।

জনতার উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে হাফিজ আব্দুল কাদির বলেন,
“মানুষের ভালোবাসা আমার প্রেরণা। রাজনীতি আমার কাছে ক্ষমতার হাতিয়ার নয়, বরং জনসেবার অঙ্গীকার। যদি জনগণ আমাকে তাদের প্রতিনিধি হওয়ার সুযোগ দেন, তবে আমি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন ও যুব সমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করব।”

তিনি আরও বলেন,
“ছাতক-দোয়ারাবাজার অঞ্চলের দীর্ঘদিনের অবহেলিত উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

তার এই কথায় জনতার মাঝে আশার সঞ্চার হয়, এবং অনেকে মনে করছেন—দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাতে তিনি হতে পারেন একজন বলিষ্ঠ কণ্ঠস্বর।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হাফিজ আব্দুল কাদিরের গণসংযোগে সাধারণ মানুষের যে উচ্ছ্বাস ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে, তা নির্বাচনী রাজনীতিতে ভিন্ন মাত্রা যোগ করেছে। অনেকেই মনে করছেন, এই গণসংযোগ তার জনপ্রিয়তার একটি স্পষ্ট ইঙ্গিত এবং সামনের নির্বাচনে এটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

হাফিজ আব্দুল কাদিরের গণসংযোগ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং তা পরিণত হয়েছে এক গণজোয়ারে। ছাতক-দোয়ারাবাজারে এক নতুন সম্ভাবনার আলো দেখছে মানুষ—এমনটাই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।


Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

আজকের বাংলা তারিখ

  • আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং
  • ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল)
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
  • এখন সময়, রাত ৯:১২

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

ভিডিও সোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31