1. admin@vorerbangla.com : admin_shafi :
সাংবাদিক রেজার বড় ভাইকাজী ফরহাদ মিয়ার কুলখানি - ভোরের বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
তাজা খবর
সাংবাদিক রেজার বড় ভাইকাজী ফরহাদ মিয়ার কুলখানি ছাতকে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামসুনামগঞ্জ জেলা শাখার কমিটি গঠন নতুনবাজার( ধারণ) ব্যবসায়ী কমিটির নির্বাচনে মজনু সভাপতি, সর্বোচ্চ ভোটে মামুন সম্পাদক ২০ মাসের শিশুকে ধর্ষণেরঅভিযোগ যুবক গ্রেপ্তার ছাতকে অবৈধ ভাবে গড়ে উটেছে ২০০ পাজু। ছাতকে সাংবাদিক মুশাহিদ আলীরচাচার ইন্তেকাল, দাফন সম্পন্ন ছাতকের দক্ষিণ খুরমা ইউপির ৬ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থী আনামুল হক, আলোচনায় পারিবারিক জনপ্রিয়তা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত নতুন বাজার আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সাংবাদিক রেজার বড় ভাইকাজী ফরহাদ মিয়ার কুলখানি

  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৪ বার দেখা

ভোরের বাংলা ডেক্স

সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, দৈনিক ইনকিলাব ও দৈনিক শ্যামল সিলেট-এর ছাতক প্রতিনিধি সাংবাদিক কাজী রেজাউল করিম রেজার বড় ভাই মরহুম কাজি ফরহাদ মিয়া-স্বাধীন (৫৪)-এর কুলখানি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ জোহর দোয়ারাবাজার উপজেলার প্রতাপপুর কোনাবাড়ি গ্রামের মরহুমের বাড়িতে কুলখানি উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন মাওলানা জাকির হোসেন। মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভী শফিকুল ইসলাম, আবদুন নূর খান, ফারুক মিয়া তালুকদার, কাজী গিয়াস মিয়া, ইসলাম উদ্দিন তালুকদার, ইউপি সদস্য মফিজুর রহমান পর্তাব তালুকদার, কাজী সুহেল মিয়া, কাজী সেলিম মিয়া, ছাতক উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সচিব খালেদ মিয়া, দোয়ারাবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশিক মিয়া, ছাতক মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ছাতক উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মুশাহিদ আলী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মো. নুর উদ্দিন, মফস্বল সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী,
অর্থ সম্পাদক জানে আলম,প্রচার ও প্রকাশনা সম্পাদক পাপলু মিয়া, হাফেজ ফখরুল ইসলাম, হাফেজ আবদুল হালিম, হাফেজ আবদুল হাফিজ, কাজী বিল্লাল মিয়া, ছামির উদ্দিন, আমির উদ্দিন, কাজী আহমদ আলী, কাজী সাজু মিয়া, কাজী রুহেল মিয়া, শামছুল ইসলাম সুমন, কাজী আফছর উদ্দিন মিছলু, কাজী রুবায়েত শিমুলসহ
মরহুমের আত্মীয়স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করেন, প্রতাপপুর কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুল হালিম।

উল্লেখ্য, কাজি ফরহাদ মিয়া-স্বাধীন সৌদি আরব থেকে দেশে ফিরার একদিন পর গেল ২৯ জুলাই বুধবার ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, এক নাতনি, মা, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু ও গুণগ্রাহী রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

August ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Jul    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১