1. admin@vorerbangla.com : admin_shafi :
সংসদে জাউয়াবাজার উপজেলা বাস্তবায়নের দাবি জানান এমপি মানিক - ভোরের বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
তাজা খবর
ছাতক উপজেলা প্রেসক্লাবে লেখক মাওলানা শামীম আহমদের মতবিনিময় ছাতকে রাজমিস্ত্রী নিখোঁজ, থানায় অভিযোগ ছাতকে সড়ক নির্মাণে অনিয়ম,প্রতিবাদ করায় হামলা, আহত ১৬ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ত্যাগ ও সম্প্রীতির বার্তা নিয়ে ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা ৬ নং খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা এফ এ সাজু আসন্ন ইউপি নির্বাচন: খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন রানা নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এ ছয় পদক জয়: মানিকগঞ্জ জেলা দলকে জেলা প্রশাসনের সংবর্ধনা ছাতকে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন দেশে ফিরলেন দানবীর আব্দুল দয়াছ, বিমানবন্দরে ভালোবাসার মিলনমেলা

সংসদে জাউয়াবাজার উপজেলা বাস্তবায়নের দাবি জানান এমপি মানিক

  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৬৮ বার দেখা

মোঃ তাজিদুল ইসলাম:
জাতীয় সংসদে জাউয়াবাজার উপজেলা বাস্তবায়নের প্রস্তাব দিলেন সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
গত শনিবার (২২ জুন) সংসদে উক্ত দাবি জানান ছাতক-দোয়ারার সংসদ সদস্য। এমপি বলেন, জাউয়াবাজার উপজেলা বাস্তবায়নের দাবি দীর্ঘদিনের। সুনামগঞ্জে নতুন দুটি উপজেলা শান্তিগঞ্জ ও মধ্যনগর হলেও জাউয়াবাজার দাবি বাস্তবায়িত হয়নি। এ ব্যাপারে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে তিনি জাতীয় সংসদের স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।
জাউয়াবাজার উপজেলা বাস্তবায়নের দাবিটি জাতীয় সংসদের বাজেট অধিবেশনে উপস্থাপন করায় জাউয়াবাজারে স্থানীয়দের আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।স্থানীয়রা জানান,জাউয়াবাজার, চরমহল্লা,সিংচাপইড়,দক্ষিণ খুরমা ও ভাতগাঁও ইউনিয়নের মানুষের দীর্ঘ প্রায় ৩৬ বছরের প্রাণের দাবি জাউয়াবাজার উপজেলা বাস্তবায়ন।উপজেলা বাস্তবায়নের জন্য গতকাল শনিবার বিকেলে এমপি মুহিবুর রহমান মানিক জাতীয় সংসদে উত্থাপন করেন।
জাউয়াবাজার ইউপির আওয়ামিলীগের সভাপতি আব্দুস শহিদ মুকিতদের সভাপতিত্বে ও ইউপি যুবলীগের সভাপতি হেলাল উদ্দিনের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামিলীগ নেতা সেলিম সিদ্দিকী, জাউয়াবাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিশংকর ভৌমিক, উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মিসবাহ উজ্জামান শিলু,বাস্তবায়ন কমিটির যুগ্ম সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মুরাদ হোসেন, কোষাধ্যক্ষ আসাদুর রহমান,মাষ্টার জসিম উদ্দিন, আওয়ামিলীগ নেতা আসক উদ্দিন, সাবেক চেয়ারম্যান আব্দুল খালিক,আওয়ামিলীগ নেতা ফয়জুল করিম, সফিকুল হক মাজন,প্রভাষক গৌছুল হক নাঈম, রাধিকা দত্ত, ডা.হাসান,ইউপি সদস্য আলমগীর হোসেন, হেলাল উদ্দিন, আনোয়ার হোসেন, আনহর আলী, রুম্মান আহমদ,আবুল মাল আবেল,মাহতাব আহমদ,মাহমুদুল হাসান সোহাগ সহ আরও প্রমূখ উপস্থিত ছিলেন। এলাকাবাসী সবাই এমপি মানিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

June ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০