1. admin@vorerbangla.com : admin_shafi :
শিক্ষার্থীদের চোখে স্বপ্ন, আধুনিক শিক্ষায় পাশে থাকার আহ্বান জেলা প্রশাসকের - ভোরের বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
তাজা খবর
ছাতকে অবৈধ ভাবে গড়ে উটেছে ২০০ পাজু। ছাতকে সাংবাদিক মুশাহিদ আলীরচাচার ইন্তেকাল, দাফন সম্পন্ন ছাতকের দক্ষিণ খুরমা ইউপির ৬ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থী আনামুল হক, আলোচনায় পারিবারিক জনপ্রিয়তা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত নতুন বাজার আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নতুন বাজার আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ছাতক-গোবিন্দগঞ্জ ১৩ কিলোমিটার সড়ক যেন মরণ ফাঁদ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা কমিটি গঠন ছাতকের কামরাঙ্গী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল লতিফকে বিদায়ী সম্মাননা ছাতকে সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ

শিক্ষার্থীদের চোখে স্বপ্ন, আধুনিক শিক্ষায় পাশে থাকার আহ্বান জেলা প্রশাসকের

  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২৯৬ বার দেখা

মোশাহিদ আলী

সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নয়া মৈশাপুর গ্রামে কাজী আরিয়ানা জিসান উমাইয়া একাডেমী পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পরিদর্শন শেষে প্রতিষ্ঠান কক্ষে আয়োজিত এক সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। একাডেমীর সভাপতি কয়েস উদ্দিন এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক রাজন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আমেরিকার মিশিগান সিটির সাবেক কাউন্সিলর, ছাতকের গণিপুর গ্রামের কৃতি সন্তান, বৃক্ষপ্রেমি কাজী মকসুদ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী সদরুল আমিন সোহান ও নানু মিয়া, আমেরিকা প্রবাসী মনজুরুল করিম তুহিন, উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী মহসিন মিয়া, ইতালী প্রবাসী নুরুল হুদা ফয়সাল, শিক্ষানুরাগী ড. আফসার উদ্দিন, ইব্রাহিম আলী রাসেল, জামাল উদ্দিন, মাওলানা কামাল উদ্দিন, মুজাহিদুর রহমান হীরা, সাজ্জাদ মিয়া, আলতাব আলী, ফয়েজ আহমদ, ইসলাম উদ্দীন, আজিজ মিয়া, ফখরুদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া বলেন, এলাকায় আধুনিক শিক্ষা বিস্তারে কাজি আরিয়ান জিসান উমাইয়া একাডেমী গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে। এ প্রতিষ্ঠানটি প্রবাসী বাংলাদেশী রেমিটেন্সযোদ্ধাদের অর্থায়নে স্থাপিত হয়েছে। তিনি বলেন,
এখানের প্রতিটি শিক্ষার্থীদের চোখে স্বপ্ন দেখেছি। তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে শিক্ষকদের পাশাপাশি সকল অভিভাবকদের এগিয়ে আসতে হবে। আধুনিক শিক্ষাদানে শিক্ষার্থীদের প্রতি আরও যত্নবান হতে হবে। আমাদের উচিত সবাই মিলে শিক্ষা ব্যবস্থাকে আরও মানসম্মত করে তোলা, যাতে এই অঞ্চলের প্রতিটি শিশু মানসম্মত শিক্ষার সুযোগ পায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

August ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Jul    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১