1. admin@vorerbangla.com : admin_shafi :
লন্ডন থেকে দেশে ফিরেই মোটরসাইকেল শোডাউন ও একাদিক পথসভায় অংশ নিয়েছেন মাওলানা আব্দুল কাদির। - ভোরের বাংলা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
তাজা খবর
সড়ক দূর্ঘটনা নিহত প্রধান শিক্ষক আলমগীর হোসাইনের স্মরণে শোকসভা অনুষ্ঠিত। ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান চুরি ছাতকে দিন ব্যাপী নানা অনুষ্ঠানেরমাধ্যদিয়ে বাংলা নববর্ষ উদযাপন ছাতক উপজেলা প্রেসক্লাবেরআনন্দ ভ্রমণ সম্পন্ন। ছাতকে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান। ছাতকে খেলাফত মজলিসের যৌথ দায়িত্বশীল সভা অনুষ্ঠিত চরমহল্লায় কাইল্যাচর গ্রামে দু’পক্ষে’র সংঘ’র্ষে আহত ১৯ ইসলামী আন্দোলনের এক সাহসী পথিকৃত মরহুম মাওলানা শফিক উদ্দিন রহঃ প্রতাপপুর হযরত শাহজালাল লতিফিয়াইসলামি যুব সংঘের কাউন্সিল সম্পন্ন এমপি মিলনের সাথে ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা বিনিময়

লন্ডন থেকে দেশে ফিরেই মোটরসাইকেল শোডাউন ও একাদিক পথসভায় অংশ নিয়েছেন মাওলানা আব্দুল কাদির।

  • Update Time : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২১২ বার দেখা

খেলাফত মজলিস মনোনীত সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের লন্ডন থেকে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ছাতক ও দোয়ারাবাজারে বিশাল মোটরসাইকেল শোডাউন ও একাধিক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময় শেষে বিপুল সংখ্যক মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে নেতাকর্মীরা তাকে নিজ নির্বাচনী এলাকায় নিয়ে আসেন।

শোডাউনটি গোবিন্দগঞ্জে পৌঁছে ছাতক-দোয়ারাবাজারের স্থানীয় নেতাদের সঙ্গে একত্রিত হয় এবং পূর্বনির্ধারিত স্থান জাউয়াবাজারে প্রথম পথসভায় মিলিত হয়। খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল হাসনাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুল হান্নান, জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আক্তার হোসাইন, সমাজ কল্যাণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।

ফেরার পথে ধারনবাজারে মাওলানা আব্দুল কাদিরকে ফুল দিয়ে বরণ করেন মাওলানা ইমাম উদ্দিন আল মামুন, মাওলানা বায়েজিদ ও শাকিল আহমদসহ উত্তর খুরমা ইউনিয়নের খেলাফত মজলিস নেতৃবৃন্দ। এরপর গোবিন্দগঞ্জ পয়েন্টে সংক্ষিপ্ত পথসভায়ও বক্তব্য রাখেন তিনি।

পরবর্তীতে ছাতক পৌরশহরে পৌর শাখার সভাপতি মাওলানা জহির আহমদের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ সিদ্দিক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত তৃতীয় পথসভায় পৌরবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন হাফিজ মাওলানা আব্দুল কাদির।

সবশেষে দোয়ারাবাজারে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মাওলানা মইনুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইন। এখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাফিজ মাওলানা আব্দুল কাদির।

সভাগুলোতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা ইমাম উদ্দিন, সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, জেলা সহ-সভাপতি মাওলানা ছদরুল আমীন, মাওলানা আকিক হোসাইন, সিলেট মহানগর সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ, সুনামগঞ্জ জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা নূরুল ইসলাম, আখতার হুসাইন আতিক, সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল হাফিজ মাওলানা শিব্বির আহমদ, সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ জাবেদ, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা কামাল উদ্দিন, শ্রমিক মজলিস সিলেট জেলা সভাপতি সাংবাদিক এম এ রহীম, খেলাফত মজলিস ছাতক উপজেলা সহ-সভাপতি প্রিন্সিপাল হাফিজ মাওলানা আব্দুল হাই, সহ-সাধারণ সম্পাদক মাওলানা কাওছার আহমদ এবং পৌর শাখার সহ-সম্পাদক উমায়ুরুল ইসলাম লস্কর।

এছাড়াও খেলাফত মজলিসের কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও পৌর শাখার অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভাগুলো ঘিরে ছাতক ও দোয়ারাবাজারে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

April ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Mar    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০