1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতকেরগোবিন্দগঞ্জ-বিনন্দপুর সড়কের ভাঙায় স্বেচ্ছাশ্রমে নির্মিত বাঁশের সাঁকো - ভোরের বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
তাজা খবর
ছাতক উপজেলা প্রেসক্লাবে লেখক মাওলানা শামীম আহমদের মতবিনিময় ছাতকে রাজমিস্ত্রী নিখোঁজ, থানায় অভিযোগ ছাতকে সড়ক নির্মাণে অনিয়ম,প্রতিবাদ করায় হামলা, আহত ১৬ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ত্যাগ ও সম্প্রীতির বার্তা নিয়ে ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা ৬ নং খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা এফ এ সাজু আসন্ন ইউপি নির্বাচন: খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন রানা নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এ ছয় পদক জয়: মানিকগঞ্জ জেলা দলকে জেলা প্রশাসনের সংবর্ধনা ছাতকে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন দেশে ফিরলেন দানবীর আব্দুল দয়াছ, বিমানবন্দরে ভালোবাসার মিলনমেলা

ছাতকেরগোবিন্দগঞ্জ-বিনন্দপুর সড়কের ভাঙায় স্বেচ্ছাশ্রমে নির্মিত বাঁশের সাঁকো

  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৩১ বার দেখা

সুনামগঞ্জের ছাতকে গোবিন্দগঞ্জ-বিনন্দপুর সড়কের বটেরখাল নদীর তীরবর্তী কাঁচারবাড়ি নামক স্থানে পৃথক দুটি ভাঙন দেখা দেয় ২০২২ সালের ভয়াবহ বন্যায়। এ ভাঙনের কারণে চরম দূর্ভোগে পড়েন এলাকার ১৫-২০টি গ্রামের লক্ষাধিক মানুষ। বিশেষ করে স্কুল কলেজ, মাদরাসার শিক্ষার্থীসহ মুমুর্ষ রোগিদের যাতায়াতে ভূগান্তির যেন শেষ নেই। মানুষের এ দীর্ঘ ভূগান্তির লাঘবে কোন জনপ্রতিনিরা এগিয়ে না আসায় যাতায়াতে দু’টি ভাঙনে বাঁশের সাঁকো নির্মাণ করেছেন স্থানীয় কয়েকজন উদ্যোক্তা।

সরজমিনে গত মঙ্গলবার বিকেলে নির্মানাধিন বাঁশের সেতু দু’টি দেখতে গিয়ে দেখা হয় মূল উদ্যোক্তা, স্থানীয় গোবিন্দনগর কোনাপাড়া গ্রামের মৃত নুর গণির ছেলে, গোবিন্দগঞ্জ বাজারের ডেকোরেটার্স ব্যবসায়ী আলী হোসেনের সাথে। তিনি বলেন, দু’টি ভাঙনের ফলে এলাকার মানুষ চরম দূর্ভোগে পড়েছেন। ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে স্থানীয় সংসদ সদস্য পর্যন্ত কোন জন প্রতিনিধিরা ভাঙন মেরামতে এগিয়ে আসেননি। অবশেষে তিনি এলাকার সাবেক মেম্বার শামছুল ইসলাম, ব্যবসায়ী আবদুল মুহিত শাকিল ও মকবুল হোসেনের সহযোগিতা নিয়ে এ ভাঙনে বাঁশের সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন।

৮জন শ্রমিক নিয়ে এলাকার বিভিন্ন গ্রাম থেকে সাড়ে ৪শ’ বাঁশ সংগ্রহ করেন। বাজার থেকে বাঁশের সাঁকো নির্মাণের সামগ্রী ক্রয় করে শুরু করেন নির্মাণ কাজ। মঙ্গলবার ৫দিনে সাঁকোর কাজ শেষ হয়েছে। এলাকার মানুষ বাঁশের সাঁকো দিয়ে চলাচল শুরু করছেন। এ বাঁশের সাঁকোই যেন পারাপারের ভরসা!

বাঁশের সাঁকো দিয়ে চলাচলকারীরা জানান, দশঘর, গোবিন্দনগর, ভটেরগাঁও, হরিনগর, হাওলী, শ্যামনগর, কৃঞ্চনগর, মালিকান্দি, বিশ্বম্ভরপুর, লক্ষীপুর, বিনন্দপুর, একানিধা সিংগুয়া, বিলপারসহ বিভিন্ন গ্রামের প্রায় লাখো মানুষ এ রাস্তা দিয়ে চলাচল করেন। তারা গুরুত্বপূর্ন এ রাস্তার ভাঙন দু’টি মেরামতে জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহবান জানান।

গোবিন্দগঞ্জের ব্যবসায়ী, সাঁকো তৈরির অন্যতম উদ্যোক্তা আবদুল মুহিত শাকিল বলেন, বাঁশের সাঁকোটি প্রায় ৫শ’ ফুট দৈর্ঘ্য। দেখতে সাঁকোটি সেতুর মতো। স্বেচ্ছাশ্রমে সাঁকোটি তৈরি করা হয়েছে। একই বক্তব্য দেন উদ্যোক্তা সাবেক মেম্বার শামছুল ইসলামও।

দশঘর গ্রামের বাসিন্দা, নোয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজ্জাদ আহমেদ বলেন, ২০২২ সালের ভয়াবহ বন্যায় কাঁচারবাড়ি নামক এ স্থানে পৃথক দু’টি ভাঙনের সৃষ্টি হয়। এর পর থেকে মেরামতের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। এলাকার মানুষের কাছ থেকে বাঁশ সংগ্রহ করে পৃথক দুটি বাঁশের সাঁকো নির্মাণ করে দেওয়ায় মানুষজন এ বর্ষায় যাতায়াত করতে পারছেন। পৃথক দু’টি ভাঙন মেরামতের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল কাদিরকে ইসলামী আন্দোলনের পূর্ণ সমর্থনভোরের বাংলা ডেক্সসুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে খেলাফত মজলিস মনোনীত দেয়াল ঘড়ি প্রতীক–এর সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মোহাম্মদ আব্দুল কাদিরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পূর্ণ সমর্থন ঘোষণা করা হয়েছে।গত ৯ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার সন্ধ্যা ৭টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাতক–দোয়ারাবাজার শাখার উদ্যোগে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাটি দোয়ারাবাজার উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে খেলাফত মজলিস ছাতক–দোয়ারাবাজারের নেতৃবৃন্দ এবং সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে হাফিজ মাওলানা মোহাম্মদ আব্দুল কাদিরের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন এবং আসন্ন নির্বাচনে দেয়াল ঘড়ি প্রতীককে বিজয়ী করতে সর্বোচ্চ ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।সভায় বক্তারা বলেন, ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস একযোগে কাজ করবে। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই আসনে দেয়াল ঘড়ি প্রতীকের বিজয় নিশ্চিত হবে, ইনশাআল্লাহ।এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাতক উপজেলা সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন, দোয়ারাবাজার উপজেলা সভাপতি মাওলানা মনির হোসাইন, সহ-সভাপতি হাফিজ মাওলানা আক্তার হোসাইন, খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলা সভাপতি মাওলানা মঈনুল হক, সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন সাঈদসহ ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের অন্যান্য নেতৃবৃন্দ।সভা শেষে নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

June ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০