বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
তাজা খবর
ছাতকে প্রবাসীর বাড়িতে চুরি, ১ লাখ ৭৯ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ। ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন রানা ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান সুফি আলম সোহেলের বক্তব্য বিকৃত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন গোবিন্দগঞ্জের পশুর হাট নিয়েইজারাদারের পক্ষে সংবাদ সম্মেলন ছাতকে চেয়ারম্যান সুফি আলম সোহেলের বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ: ব্যবসায়ী সমিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ ছাতকে মানবকল্যাণ ফাউন্ডেশনচরমহল্লা ইউপি শাখা পূর্ণ গঠন চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী৯ ওয়ার্ডে ৯ পরিবারের মাঝে ৯টি সেলাই মেশিন বিতরণ ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা স্বপন ঢাকায় গ্রেপ্তার। আশিকুর রহমান আশিকের স্বদেশ প্রত্যাবর্তন আজসিলেট বিমানবন্দরে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি

ছাতকের ব্যবসায়ী বিশ্বনাথে হামলার স্বীকার: মামলা নেয়নী থানা পুলিশ।

  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ২৩৩ বার দেখা

ডেক্স সংবাদ:
ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্টের ব্যবসায়ী বিশ্বনাথে পাওনা টাকা চাইতে গিয়ে শিশু সন্তানসহ আহত হয়েছেন। এঘটনায় লিখিত অভিযোগ দায়ের

সিলেটের বিশ্বনাথে পাওনা টাকা চাইতে গিয়ে ৭বছরের শিশু সন্তানসহ হামলার শিকার হয়েছেন ছাত‌কের গোবিন্দগঞ্জ পয়েন্টের এক ব্যবসায়ী। এ ঘটনায়   গত ৪ মে বিশ্বনাথ থানায় একটি লিখিত অভিযোগ দিলে আসামীরা সরকার দলীয় প্রভাবশালী হওয়ায় থানা কর্তৃপক্ষ তার মামলা গ্রহণ না করে নানা টালবাহানায় প্রায় ৯দিন অ‌তিবা‌হিত হ‌লে ও এখ‌নো থানায় মামলা নেয়‌নি।

তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ ইউপির দীঘলী রামপুর গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে ও আব্দুস সোবহান টাওয়ারের স্বত্বাধিকারী, নিলীমা মটরসের পরিচালক আবুল কয়েছ (৪২)।

গত ৩ মে বিকেলে বিশ্বনাথ উপজেলা বৈরাগী বাজারস্থ ঢাকা ফ্যাশনের সামনে শিশু সন্তানসহ এ হামলার শিকার হ‌য়ে‌ছেন। পরে হামলার শিকার আবুল কয়েছ নিরুপায় হয়ে ও থানায় মামলা না নেয়ার পর ১০ জনের নামে সিলেট আদালতে মামলা দায়ের করেছেন। গত ১৩ মে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও আমল গ্রহণকারী ০১নং আদালতে এ মামলা দায়ের করে। বিশ্বনাথ বৈরাগী বাজার,মেসার্স ঢাকা ফ্যাশনের মা‌লিক সুলতান মিয়া (৪৮) কে প্রধান আসামী ক‌রে ১০ ব‌্যক্তি না‌মে সি‌লেট আদালতে এক‌টি মামলা দায়ের করেন।  আসামীরা হ‌লেন,মনু মিয়া (৬০) ইউসুফ মিয়া (৫0),উভয় পিতা- মৃত তাহির আলী,মোঃ কাহার মিয়া (৩০), পিতা- অজ্ঞাত মেসার্স ওয়ালটন ডিস্ট্রিবিউটরস, বৈরাগী বাজার, জাকির মিয়া (৩৫) বাবুল মিয়া (৩২), উভয় পিতা- মনু মিয়া,নূর মিয়া (৩৫), রতন (৩০),  আকিল বাবু (৪০), সাজিদুর রহমান (৩০)সাজিদুর রহমান (৩০)। বিশ্বনাথ সিআর মামলা নং- ১৪২/২০২৪ ইংরেজী। এ মামলাটি তদন্তের জন্য সিলেটের ডিবি পুলিশের কাছে দিয়েছেন আদালত।

বাদি এজাহারে উল্লেখ করেন, বৈরাগী বাজারের ব্যবসায়ী মেসার্স ঢাকা ফ্যাশনের সত্ত্বাধিকারি সুলতান মিয়া (৪৮) এর কাছে কাপড় বিক্রির ১লাখ ৩০হাজার টাকা পান। ইতোমধ্যে মধ্যস্থতায় ১০হাজার টাকা ফেরত পেয়েছেন। গত ৩মে তার শিশু সন্তানকে সাথে নিয়ে বাকি ১লাখ ২০ হাজার টাকা চাইতে তার ওপর হামলা করা হয়। এ হামলায় তার শিশু সন্তান সুফিয়ান আহমদ’সহ দুজন আহত হন। বর্তমানে ওই শিশু সন্তান সুফিয়ান আহমদ মানসিক ভাবে বিপর্যস্ত আছে। এছাড়াও হামলার সময় বাদির বাম পকেট থেকে ব্যবসার ৯০হাজার টাকা ও ৪৫হাজার টাকা দামের একটি স্যামসং মোবাইল ফোন নিয়ে যায় তারা।
এঘটনায় আদালতে দেয়া তার এজাহারে আসামি করেছেন মেসার্স ঢাকা ফ্যাশনের সত্ত্বাধিকারি সুলতান মিয়া (৪৮), বৈরাগী বাজার বণিক সমিতির সভাপতি মনু মিয়া (৬০), তার ভাই ইউসুফ মিয়া (৫০) ও বৈরাগী বাজারের মেসার্স ওয়াল্টন ডিস্টিবিউটর কাহার মিয়া (৩০) সহ ১০জনকে। অজ্ঞাতনামা রাখা হয়েছে আরও ৪০/৫০জনকে।মামলা বাদি ক‌য়েছ জানান,তিনি ৪ মে হতে বিশ্বনাথ থানায় চার পাঁচবার গিয়ে হয়রানির শিকার হয়েছেন। অবশেষে তিনি ৯দিন পর নিরুপায় হয়ে সি‌লে‌টের আদালতে গিয়ে এই মামলা করেছেন। বিশ্বনাথ জানতে চাইলে থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তী বলেন, এবিষয়ে থানায় কোনো অভিযোগ দেয়া হয়েছে বলে মনে হয়নি। তবে দেখে বলতে হবে। ###

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

আজকের বাংলা তারিখ

  • আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং
  • ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল)
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
  • এখন সময়, রাত ১০:২২

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

ভিডিও সোর্স

Best Content Writing Tools For Blogger

Archive Calendar

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31