1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতকের চরমহল্লার নিখোঁজ আয়নালের মরদেহ উদ্ধার - ভোরের বাংলা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
তাজা খবর
দোয়ারায় ৩২জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল প্রতাপপুর আঞ্চলিক তালামীয চরমহল্লায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাফিজ মো. কামরুল ইসলামের মতবিনিময় সভা ছাতকে ফেইসবুকে অপপ্রচারের দায়ে আদালতে দুই জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক উত্তর উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন। ছাতকে সড়ক প্রশস্তকরণে প্রায় ২ হাজার গাছ নিধন, ইজারা ও কর্তন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ইসলামী আন্দোলন বাংলাদেশছাতক উপজেলা শাখার সম্মেলন সাংবাদিক রেজার বড় ভাইকাজী ফরহাদ মিয়ার কুলখানি ছাতকে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামসুনামগঞ্জ জেলা শাখার কমিটি গঠন নতুনবাজার( ধারণ) ব্যবসায়ী কমিটির নির্বাচনে মজনু সভাপতি, সর্বোচ্চ ভোটে মামুন সম্পাদক

ছাতকের চরমহল্লার নিখোঁজ আয়নালের মরদেহ উদ্ধার

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৩৭০ বার দেখা

মোঃ তাজিদুল ইসলাম::

সিলেট নগরীর কুশিঘাট সোনাপুর কাঙ্গালীছড়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে নিখোঁজ অটোরিকশা চালক আয়নাল মিয়ার ক্ষতবিক্ষত মরদেহ। নিহতের দেহে ছিল অসংখ্য আঘাতের চিহ্ন, এমনকি তার একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে।

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে শাহপরান থানা পুলিশ স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে।

নিহত আয়নাল মিয়া (৩৫) সুনামগঞ্জের ছাতকের চরমহল্লা ইউনিয়নের চানপুর গ্রামের বাসিন্দা এবং জামাল মিয়ার ছেলে। তিনি স্ত্রী ও দুই সন্তানসহ সিলেট নগরীর শিবগঞ্জ সবুজবাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

নিহতের পরিবার জানায়, গত ১৩ এপ্রিল রবিবার সকালে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হওয়ার পর আয়নাল আর ফিরে আসেননি। তার বড় ভাই জামাল মিয়া পরদিন শাহপরান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। অবশেষে নিখোঁজের চারদিন পর বুধবার তার মরদেহ পাওয়া গেলো কুশিঘাটের একটি ঝোপঝাড়ে।

শাহপরান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, “লাশ উদ্ধারের পর পরিচয় নিশ্চিত হওয়ার জন্য জামাল মিয়াকে খবর দেওয়া হয়। তিনি এসে মরদেহ শনাক্ত করেন। নিহতের দেহে নৃশংসতার চিহ্ন স্পষ্ট।”

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের পেছনে কী উদ্দেশ্য ছিল তা উদঘাটনে তদন্ত চলছে।

নৃশংস এই হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দোষীদের দ্রুত শনাক্ত ও বিচারের দাবি জানিয়েছেন। পুলিশ বলছে, তদন্ত শেষ হলে প্রকৃত ঘটনা সামনে আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

September ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Aug    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০