1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতকে ৭৮ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেফতার - ভোরের বাংলা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
তাজা খবর
ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান চুরি ছাতকে দিন ব্যাপী নানা অনুষ্ঠানেরমাধ্যদিয়ে বাংলা নববর্ষ উদযাপন ছাতক উপজেলা প্রেসক্লাবেরআনন্দ ভ্রমণ সম্পন্ন। ছাতকে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান। ছাতকে খেলাফত মজলিসের যৌথ দায়িত্বশীল সভা অনুষ্ঠিত চরমহল্লায় কাইল্যাচর গ্রামে দু’পক্ষে’র সংঘ’র্ষে আহত ১৯ ইসলামী আন্দোলনের এক সাহসী পথিকৃত মরহুম মাওলানা শফিক উদ্দিন রহঃ প্রতাপপুর হযরত শাহজালাল লতিফিয়াইসলামি যুব সংঘের কাউন্সিল সম্পন্ন এমপি মিলনের সাথে ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা বিনিময় ছাতকের ইসলামপুর ইউনিয়নে মসজিদে জুতা বদলকরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত।।

ছাতকে ৭৮ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেফতার

  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১০৬ বার দেখা

মোশাহিদ আলী

সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৭৮ বোতল বিদেশী মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ আগস্ট রাত ৯টার দিকে পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ এর নেতৃত্বে এসআই মোঃ আখতারুজ্জামান, এসআই সৈয়দ গোলাম সারোয়ার, এসআই মোঃ মঞ্জুরুল ইসলাম, এএসআই মাসুদ মিয়া, এএসআই আরিফুজ্জামান ও এএসআই মহিউদ্দিনসহ পুলিশের একটি টিম ছাতক থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সিংগুয়া বটেরখাল নদীর পূর্বপাড়ে মেসার্স ইকবাল স-মিলের সামনে থেকে কেনু মিয়া ওরফে বকুল (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। সে ওই ইউনিয়নের দিঘলী রামপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।

তল্লাশিতে তার কাছ থেকে Mc Dowells No-1 Luxury ব্র্যান্ডের ২৮ বোতল ও Officer’s Choice ব্র্যান্ডের ৫০ বোতলসহ সর্বমোট ৭৮ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৩ হাজার টাকা।

এ ঘটনায় এসআই আখতারুজ্জামান বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ২৪(খ)/৪০ ধারায় ছাতক থানায় মামলা (নং-২২, তাং-২৪/০৮/২০২৫ ইং) দায়ের করেছেন।

গ্রেফতার ও মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

April ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Mar    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০