1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতকে সাংবাদিক মুশাহিদ আলীরচাচার ইন্তেকাল, দাফন সম্পন্ন - ভোরের বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
তাজা খবর
ছাতকে সাংবাদিক মুশাহিদ আলীরচাচার ইন্তেকাল, দাফন সম্পন্ন ছাতকের দক্ষিণ খুরমা ইউপির ৬ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থী আনামুল হক, আলোচনায় পারিবারিক জনপ্রিয়তা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত নতুন বাজার আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নতুন বাজার আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ছাতক-গোবিন্দগঞ্জ ১৩ কিলোমিটার সড়ক যেন মরণ ফাঁদ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা কমিটি গঠন ছাতকের কামরাঙ্গী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল লতিফকে বিদায়ী সম্মাননা ছাতকে সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ বাংলাবাজার সামারুন্নেছা উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটি সভাপতি হলেন মোঃ আব্দুল জলিল।

ছাতকে সাংবাদিক মুশাহিদ আলীরচাচার ইন্তেকাল, দাফন সম্পন্ন

  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৯ বার দেখা

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সভাপতি, মুশাহিদ আলী ভাইয়ের চাচা, উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর গ্রামের প্রবীন মুরব্বি, মৈশাপুর মাদরাসার প্রতিষ্ঠাকালিন শিক্ষক, অসংখ্য আলিম-উলামাগনের ওস্তাদ মাওলানা আবদুর রশিদ (৮০) এর দাফন সম্পন্ন হয়েছে। মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে জামেয়া ইসলামিয়া হাফিজিয়া দারুল কোরআন মৈশাপুর মাদরাসা মাঠে অনুষ্ঠিত হ। জানাজায় ইমামতি করেন, মরহুমের ছোট ছেলে মাওলানা সালেহ আহমদ। জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।এর আগে সোমবার রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন।

জানাজায় উপস্থিত ছিলেন, হাসনাবাদ মাদরাসার শায়খুল হাদিস, মরহুমের প্রথম ছাত্র মাওলানা এখলাছুর রহমান, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা আখতার হোসাইন, কাঞ্চনপুর মাদরাসার মুহতামীম মুফতি মাওলানা মুহিউদ্দিন, জামেয়া ইসলামিয়া জাউয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবদুল করিম, খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল হাসনাত, সহ সভাপতি এহিয়াখান মাহবুব, অর্থ সম্পাদক ইমাম উদ্দিন মামুন, মাওলানা মুহি উদ্দিন, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা রমিজ উদ্দিন, মাওলানা আবদুল খালিক, মাওলানা রফিক উদ্দিন, মাওলানা আবদুল লতিফ, আবদুর রহিম, মাওলানা আবদুল হালিম আজিজ, মাওলানা আবদুল আউয়াল, মাওলানা মুতিউর রহমান, ছাতক উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক কাজী রেজাউল করিম রেজা, মাওলানা আবদুল মতিন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সভাপতি, মুশাহিদ আলীসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মরহুমের একাধিক ছাত্ররা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল কাদিরকে ইসলামী আন্দোলনের পূর্ণ সমর্থনভোরের বাংলা ডেক্সসুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে খেলাফত মজলিস মনোনীত দেয়াল ঘড়ি প্রতীক–এর সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মোহাম্মদ আব্দুল কাদিরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পূর্ণ সমর্থন ঘোষণা করা হয়েছে।গত ৯ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার সন্ধ্যা ৭টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাতক–দোয়ারাবাজার শাখার উদ্যোগে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাটি দোয়ারাবাজার উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে খেলাফত মজলিস ছাতক–দোয়ারাবাজারের নেতৃবৃন্দ এবং সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে হাফিজ মাওলানা মোহাম্মদ আব্দুল কাদিরের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন এবং আসন্ন নির্বাচনে দেয়াল ঘড়ি প্রতীককে বিজয়ী করতে সর্বোচ্চ ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।সভায় বক্তারা বলেন, ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস একযোগে কাজ করবে। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই আসনে দেয়াল ঘড়ি প্রতীকের বিজয় নিশ্চিত হবে, ইনশাআল্লাহ।এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাতক উপজেলা সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন, দোয়ারাবাজার উপজেলা সভাপতি মাওলানা মনির হোসাইন, সহ-সভাপতি হাফিজ মাওলানা আক্তার হোসাইন, খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলা সভাপতি মাওলানা মঈনুল হক, সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন সাঈদসহ ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের অন্যান্য নেতৃবৃন্দ।সভা শেষে নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

August ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Jul    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১