1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতকে বুকি নদীতে পাওয়ার পাম্প বসিয়ে পানি সেচ, হুমকির মুখে বাড়িঘর - ভোরের বাংলা
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
তাজা খবর
ত্যাগ ও সম্প্রীতির বার্তা নিয়ে ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা ৬ নং খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা এফ এ সাজু আসন্ন ইউপি নির্বাচন: খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন রানা নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এ ছয় পদক জয়: মানিকগঞ্জ জেলা দলকে জেলা প্রশাসনের সংবর্ধনা ছাতকে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন দেশে ফিরলেন দানবীর আব্দুল দয়াছ, বিমানবন্দরে ভালোবাসার মিলনমেলা ছাতক উপজেলা প্রেসক্লাবেরআহবায়ক কমিটির সভা ছাতকে পুলিশের বিশেষ অভিযানেএক আসামী গ্রেফতার ছাতক ভূমি অফিসে তথ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন: সরকারি কম্পিউটারে গাড়িচালক ছাতকে জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

ছাতকে বুকি নদীতে পাওয়ার পাম্প বসিয়ে পানি সেচ, হুমকির মুখে বাড়িঘর

  • Update Time : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১২১ বার দেখা

ভোরের বাংলা ডেক্স

সুনামগঞ্জের ছাতকে বুকি নদীতে পাওয়ার পাম্প বসিয়ে পানি সেচ করে মাছ ধরার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যসহ তার সহযোগিদের বিরুদ্ধে। এতে হুমকির মুখে পড়েছেন নদীর তীরবর্তী বাসিন্দারা। এ বিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছে ছাতক সেনা ক্যাম্প ও থানা পুলিশকে।
জানা যায়, উপজেলার চরমহল্লা ইউনিয়নের জালালীচর ও নবাইচরের মধ্যবর্তী স্থানে চরহুসেনপুর, নবাইচর, ইসলামাবাদ, নানশ্রী ও পশ্চিম নানশ্রী মৌজার অন্তর্গত বুকি নদীর অংশ বিশেষে বাঁধ নির্মাণ করা হয়। মাছ ধরার জন্য পাওয়ার পাম্প বসিয়ে নদীর পানি সেচ করায় বুকি নদীর দুই পাড়ে দেখা দিয়েছে ভাঙ্গন। নদী ভাঙ্গন অব্যাহত থাকলে তীরবর্তী শতশত বসতবাড়ি নদীগর্ভে বিলিন হওয়ার দু:স্বপ্ন দেখছেন স্থানীয় বাসিন্দারা। পানি সেচ বন্ধ না হলে অপূরনীয় ক্ষতিসহ এলাকার শান্তি শৃঙ্খলা চরম ভাবে বিঘ্নিত হওয়ারও আশঙ্কা করছেন রয়েছে বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে। এর প্রতিবাদ করায় উল্টো মারপিটের ভয়ভীতি দেখাচ্ছে প্রভাবশালী ওই সংঘবদ্ধরা। এ বিষয়ে চরমহল্লা ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডবাসী উল্লেখ করে গেল বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি এর অনুলিপি দেওয়া হয়েছে ছাতক সেনা ক্যাম্প ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। অভিযোগে চরমহল্লা ইউপি সদস্য ও সাবেক প্যানেল চেয়ারম্যান, প্রথমাচর গ্রামের মৃত সাজিদ আলীর ছেলে আওয়ামীলীগ নেতা নুর মিয়াসহ অভিযুক্ত করা হয়েছে তার ৯জন সহযোগিকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, তদন্তপূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

May ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১