1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতক ভূমি অফিসে তথ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন: সরকারি কম্পিউটারে গাড়িচালক - ভোরের বাংলা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
তাজা খবর
দোয়ারায় ৩২জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল প্রতাপপুর আঞ্চলিক তালামীয চরমহল্লায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাফিজ মো. কামরুল ইসলামের মতবিনিময় সভা ছাতকে ফেইসবুকে অপপ্রচারের দায়ে আদালতে দুই জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক উত্তর উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন। ছাতকে সড়ক প্রশস্তকরণে প্রায় ২ হাজার গাছ নিধন, ইজারা ও কর্তন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ইসলামী আন্দোলন বাংলাদেশছাতক উপজেলা শাখার সম্মেলন সাংবাদিক রেজার বড় ভাইকাজী ফরহাদ মিয়ার কুলখানি ছাতকে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামসুনামগঞ্জ জেলা শাখার কমিটি গঠন নতুনবাজার( ধারণ) ব্যবসায়ী কমিটির নির্বাচনে মজনু সভাপতি, সর্বোচ্চ ভোটে মামুন সম্পাদক

ছাতক ভূমি অফিসে তথ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন: সরকারি কম্পিউটারে গাড়িচালক

  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৬২ বার দেখা

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে প্রশাসনিক শৃঙ্খলা ও তথ্য নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অভিযোগ উঠেছে, সরকারি গুরুত্বপূর্ণ কম্পিউটার ও অফিসের নথিপত্র সংশ্লিষ্ট কাজে দায়িত্ববহির্ভূত এক ব্যক্তি নিয়মিত বসে কাজ করছেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আলোচনা সৃষ্টি হয়েছে।

জানা যায়, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করতেন মো. ইজাজুল হক। বর্তমানে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য থাকায় অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর গাড়িচালক হিসেবে কর্মরত আছেন। অভিয়োগ উঠেছে, ওই গাড়ি চালক
তার দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত অফিসে যাতায়াতের সুযোগে তিনি সংশ্লিষ্ট কার্যালয়ের সরকারি কম্পিউটারে বসে বিভিন্ন কাজ করেন। সম্প্রতি এমন একটি ভিডিও স্থানীয় গণমাধ্যম কর্মীদের হাতে এসেছে। যেখানে তাকে ভূমি অফিসের একটি কম্পিউটারে বসে দীর্ঘক্ষণ কাজ করতে দেখা গেছে। টেবিলের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র।
এ ঘটনায় সচেতন মহলের মাঝে নানা প্রশ্ন উঠেছে। একজন গাড়িচালক হয়ে সে সরকারি প্রশাসনিক কম্পিউটার কেমন করে ব্যবহার করছে। তার কাছে কি ওই সরকারী অফিসের কম্পিউটার কিংবা দলীলপত্র নিরাপদ? সাধারণত ভূমি অফিসের কম্পিউটারগুলোতে খতিয়ান, নামজারি, ভূমি রেকর্ড ও অনলাইন মিউটেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে। ফলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা অনুমোদিত কর্মচারী ছাড়া অন্য কারও এ ধরনের ডিভাইসে প্রবেশাধিকার প্রশাসনিক বিধিবিধান ও তথ্য নিরাপত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সেবাগ্রহীতারা জানান, ভূমি অফিসে সাধারণ মানুষকে একটি কক্ষে প্রবেশ করতেও নানা নিয়ম মেনে চলতে হয়। সেখানে একজন গাড়ি চালক যদি নির্বিঘ্নে সরকারি কম্পিউটারে বসে কাজ করেন, তাহলে বিষয়টি তদন্ত হওয়া প্রয়োজন।

কম্পিউটারে কি কাজ করছিলেন এমন প্রশ্নের জবাবে অভিযুক্ত গাড়ি চালক মো. ইজাজুল হক এটা কোন কাজ না বলে ফোন কেটে দেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোজাহিদুল ইসলাম বলেন, “সে কম্পিউটারে কী কাজ করছে, তা আগে দেখতে হবে। ওই কম্পিউটারে তেমন গুরুত্বপূর্ণ কিছু নেই। ব্যক্তিগতভাবে কিছু টিপাটিপি করে থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

September ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Aug    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০