রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
তাজা খবর
ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন রানা ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান সুফি আলম সোহেলের বক্তব্য বিকৃত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ছাতকের ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তব্য বিকৃতির অভিযোগে সংবাদ সম্মেলন গোবিন্দগঞ্জের পশুর হাট নিয়েইজারাদারের পক্ষে সংবাদ সম্মেলন ছাতকে চেয়ারম্যান সুফি আলম সোহেলের বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ: ব্যবসায়ী সমিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ ছাতকে মানবকল্যাণ ফাউন্ডেশনচরমহল্লা ইউপি শাখা পূর্ণ গঠন চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী৯ ওয়ার্ডে ৯ পরিবারের মাঝে ৯টি সেলাই মেশিন বিতরণ ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা স্বপন ঢাকায় গ্রেপ্তার। আশিকুর রহমান আশিকের স্বদেশ প্রত্যাবর্তন আজসিলেট বিমানবন্দরে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি দোয়ারায় ৩২জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল প্রতাপপুর আঞ্চলিক তালামীয

ছাতক থানা পুলিশের  অভিযানে বিভিন্ন মামলায়  ৭ আসামী গ্রেফতার

  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪৮ বার দেখা

মোশাহিদ আলী, ছাতক

সুনামগঞ্জ জেলার ছাতক থানা পুলিশের অধীনে একটি সফল অভিযান পরিচালিত হয়েছে। অফিসার ইনচার্জ জনাব মোঃ সফিকুল ইসলাম খান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব রঞ্জন কুমার ঘোষ-এর নেতৃত্বে গঠিত বিশেষ পুলিশ টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানে অংশগ্রহণ করেন এসআই/রাহিম, এসআই/রেজাউল, এসআই/সারোয়ার, এসআই/বিন আমিন, এএসআই/তোহা, এএসআই/সাইফুর এবং এএসআই/মাসুদসহ অন্যান্য সঙ্গীয় ফোর্স

অভিযানটি মূলত ছাতক থানায় দায়েরকৃত ছিনতাই ও অন্যান্য মামলার আসামীদের গ্রেফতারের লক্ষ্যে পরিচালিত হয়। অভিযানে মোট ৭ জন আসামীকে আটক করা হয়, যাদের মধ্যে:

ছিনতাই মামলায় আটককৃত: ৪ জন

নিয়মিত মামলার আসামী: ২ জন

ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী: ১ জন

১. জায়েদ আহমেদ (২১)
২. তায়েদ আহমেদ (২০)
উভয় পিতা-মৃত লাল মিয়া, সাং-দোহালিয়া, থানা-দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জ। বর্তমানে অবস্থান করছেন: নরসিংটিলা (বাগবাড়ী), রহিমা কলোনী, ৯নং ওয়ার্ড, থানা-সিলেট সদর (কোতয়ালী), এসএমপি, সিলেট।
→ ছাতক থানার মামলা নং-৩৩(৯)২০২৫ এর আসামী।

৩. আনোয়ারা বেগম (৪০)
পিতা-আব্দুল জলিল, স্বামী-ছায়াদ আলী, মাতা-খয়রুন নেছা, সাং-রাজারগাঁও।
৪. আমির আলী (২৬)
পিতা-আব্দুল জলিল, সাং-গোদাবাড়ী।
→ ছাতক থানার নিয়মিত মামলা নং-০৪, তারিখ-০২/০৯/২০২৫ এর আসামী।

৫. মোয়েদ আহমদ (৩৮)
পিতা-মোঃ নাছির উদ্দিন, সাং-মল্লিকপুর, ডাক-ছাতক, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ।
→ ছাতক থানার সি.আর-৩৮৩/২৫ এর ওয়ারেন্টভুক্ত আসামী।

গ্রেফতারকৃত সকল আসামীকে যথাযথ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে পুলিশ স্কটসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এই সফল অভিযানে ছাতক থানা পুলিশের তৎপরতা ও পেশাদারিত্ব পুনরায় প্রমাণিত হয়েছে।

ছাতক থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আইনশৃঙ্খলা রক্ষায় ও অপরাধ নির্মূলে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

ভিডিও সোর্স

Best Content Writing Tools For Blogger