1. admin@vorerbangla.com : admin_shafi :
আইফোন গ্রিফট পেয়ে ছাত্রদলের সাবেক এক সভাপতিকে গ্রেফতারের অভিযোগ: প্রতিবাদ সভায় শাস্তির দাবি - ভোরের বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
তাজা খবর
ছাতকে অবৈধ ভাবে গড়ে উটেছে ২০০ পাজু। ছাতকে সাংবাদিক মুশাহিদ আলীরচাচার ইন্তেকাল, দাফন সম্পন্ন ছাতকের দক্ষিণ খুরমা ইউপির ৬ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থী আনামুল হক, আলোচনায় পারিবারিক জনপ্রিয়তা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত নতুন বাজার আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নতুন বাজার আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ছাতক-গোবিন্দগঞ্জ ১৩ কিলোমিটার সড়ক যেন মরণ ফাঁদ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা কমিটি গঠন ছাতকের কামরাঙ্গী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল লতিফকে বিদায়ী সম্মাননা ছাতকে সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ

আইফোন গ্রিফট পেয়ে ছাত্রদলের সাবেক এক সভাপতিকে গ্রেফতারের অভিযোগ: প্রতিবাদ সভায় শাস্তির দাবি

  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৫ বার দেখা

স্টাফ রিপোর্টার, ছাতক
সুনামগঞ্জের ছাতকের জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ, জাউয়াবাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, শোয়েব আহমদকে ষড়যন্তমূলক মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জাউয়াবাজারে অডিটোরিয়ামে বাজারের ব্যবসায়ী সমিতি ও এলাকাবাসীর ব্যানারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সহ-সভাপতি জুনেদ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আসাদুর রহমান পীর, উপজেলা বিএনপির সাবেক সহ সাগঠনিক সম্পাদক, সিলেটের ট্রাভেল ব্যবসায়ী এএম আলমগীর, বিএনপি নেতা, ব্যবসায়ী সাজ্জাদ হোসেন, কারা নির্যাতিত, জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, শোয়েব আহমদ।

শোয়েব আহমদ বলেন, যুক্তরাজ্যে বসবাস করে আসছেন তার বড় ভাই, সাবেক ছাত্রদল নেতা শহিদুজ্জামান সুজন। যুক্তরাজ্যে স্থানীয় পাইগাঁও গ্রামের কবির আহমদের বিরুদ্ধে রেস্টুরেন্ট ব্যবসা নিয়ে সেখানে তাদের মধ্যে বিরোধ চলছে। আমার ভাই সুজন কবিরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। যুক্তরাজ্যের বিরোধকে কেন্দ্র করে গেল ৩ ফেব্রুয়ারি গভীর রাতে যুক্তরাজ্য প্রবাসী কবিরের সহযোগি বর্তমানে পাইগাঁও গ্রামের বসবাসকারি নানু মিয়া ফোন করে শোয়েবকে বাড়ি থেকে জাউয়াবাজারে ডেকে এনে সাদা পোষাকের ডিবি পুলিশের হাতে তুলে দেয়। ওই রাতে থানায় নিয়ে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামীলীগ নেতা শাহাব উদ্দিন সাহেলের বিরুদ্ধে এসআই সালামের দায়েরি পুলিশ এ্যাসল্ট মামলায় অজ্ঞাতনামা আসামী দেখিয়ে পরদিন সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। দুইদিন কারা ভোগের পর ৫ ফেব্রুয়ারি আদালত থেকে জামিনে বের হয়ে আসেন শোয়েব। তিনি অভিযোগ করে বলেন, যুক্তরাজ্য প্রবাসী কবিরের কাছ থেকে মাত্র দেড় লাখ টাকার একটি আইফোন পেয়ে সুনামগঞ্জ পুলিশ সুপার নানুর মাধ্যমে ডিবি পুলিশ দিয়ে আমাকে গ্রেফতার করা হয়েছে। যে কারণে তাকে দুইদিন কারভোগও করতে হয়েছে। প্রতিবাদ সভায় জাউয়াবাজার ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবদুল মুকিত, সেক্রেটারি শামছুল হক, জাউয়াবাজার ব্যবসায়ী সমিতির সাবেক কোষাধ্যক্ষ উজ্জল মিয়া, সদস্য নাছির উদ্দিন, ব্যবসায়ী মিলন আহমদ, আবদাল হোসেন, আবদুল ওয়াদুদ লুদু, রাজু আহমেদ পীরসহ ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ব্যবসায়ী নেতৃবৃন্দের বলেন, সম্পূর্ন অন্যায় ভাবে শোয়েবকে গ্রেফতারের পর দুইদিন কারাভোগ করা হয়েছে। একটি আইফোন গ্রিফট পেয়ে বিতর্কিত জেলা পুলিশ সুপার একজন নিরপরাধ ব্যক্তিকে পুলিশ এ্যাসল্ট মামলায় গ্রেফতার করে যে ধৃষ্টতা দেখিয়েছে তার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি সাজানো এ ঘটনার সাথে জড়িতদের বিচারের আওতায় এনে নিরপরাধ ব্যক্তিকে মামলা থেকে অব্যাহতির জোর দাবি করেন ব্যবসায়ীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

August ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Jul    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১