ডেস্ক নিউজঃ
ছাতকে বৃহস্পতিবার (১৬ মে) দিনব্যাপী সরকারি বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণ করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী।
বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী ও সুনামগঞ্জ জেলা প্রশাসক (জেলা মেজিস্ট্রেট) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী সকালে সরকারি সফরে ছাতক এসে পৌঁছলে অতিথিদের উপজেলা পরিষদ চত্ত্বরে ফুল দিয়ে বরণ ও থানা পুলিশের একটি চৌকস দল কর্তৃক গার্ড অব অর্নার প্রদান করা হয়৷
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে সেমিনার কক্ষে সড়ক দুর্ঘটনায় নিহত ও গীতিকার সুরকার বাউল শিল্পী মতিউর রহমান হাসানের (পাগল হাসান) পরিবার বর্গকে জিআর ক্যাশ নগদ অর্থ প্রদান, বেদে ও হিজরা জন গোষ্ঠীর মধ্যে বিশেষ ত্রাণ সহায়তা বিতরণ, প্রধান মন্ত্রীর কার্যালয় কর্তৃক বিশেষ এলাকার জন্য উন্নয়ণ সহায়তা কর্মসূচির আওতায় ঘর,শিক্ষা বৃত্তি প্রদান,২০২৩-২০২৪ অর্থবছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ণ প্রকল্পের আওতায় ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ এবং গ্রাম পুলিশের মধ্যে বাই সাইকেল বিতরণ করেন তিনি। ৷
পরবর্তীতে ছাতক পৌরসভা,ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে পুনরায় ছাতক উপজেলা পরিষদের নতুন ক্লাব ভবনে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃগোলাম মুস্তফা মুন্নার সভাপতিত্বে সার্বজনীন পেনশন স্কীম সম্পর্কীত অবহিতকরণ সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনারের একান্ত সচিব ছাতকের সাবেক সহকারী কমিশনার (ভুমি) মোঃ ইসলাম উদ্দীন,ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান।
বিকেলে ছাতকস্থ লাফার্জ-হোলসিম সিমেন্ট কোম্পানি পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।
Leave a Reply