1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতকে অর্ধকোটি টাকার চোরাচালান আটক করেছে পুলিশ - ভোরের বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
তাজা খবর
ছাতকে অবৈধ ভাবে গড়ে উটেছে ২০০ পাজু। ছাতকে সাংবাদিক মুশাহিদ আলীরচাচার ইন্তেকাল, দাফন সম্পন্ন ছাতকের দক্ষিণ খুরমা ইউপির ৬ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থী আনামুল হক, আলোচনায় পারিবারিক জনপ্রিয়তা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত নতুন বাজার আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নতুন বাজার আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ছাতক-গোবিন্দগঞ্জ ১৩ কিলোমিটার সড়ক যেন মরণ ফাঁদ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা কমিটি গঠন ছাতকের কামরাঙ্গী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল লতিফকে বিদায়ী সম্মাননা ছাতকে সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ

ছাতকে অর্ধকোটি টাকার চোরাচালান আটক করেছে পুলিশ

  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯১ বার দেখা

ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধভাবে আমদানি করা প্রায় অর্ধকোটি টাকার চোরাচালান ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৮ সেপ্টেম্বর ) ভোরে ভারতীয় চিংড়ির শুটকি বোঝাই একটি ট্রাক ছাতকে প্রবেশ করছে—এমন সংবাদের ভিত্তিতে ছাতক থানার ওসি মোঃ শফিকুল ইসলামের নির্দেশে ছাতক–গোবিন্দগঞ্জ রুটে পুলিশের টহল জোরদার করা হয়। এরপর ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ এলাকায় ছাতক–সিলেট সড়কে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সিলেটগামী ঢাকা মেট্রো-ন ১৩-৯১৩৯ নম্বরের শুটকি বোঝাই ট্রাকটি ঘুরিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করলে ট্রাকটির চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে ৭৪ বস্তা ভারতীয় চিংড়ির শুটকি উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক হিসাব অনুযায়ী, জব্দকৃত শুটকির বাজারমূল্য প্রায় ২৬ লাখ ৬৪ হাজার টাকা এবং ট্রাকটির মূল্য প্রায় ২০ লাখ টাকা

এ ঘটনায় এসআই আব্দুর রাহিম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন,

চোরাচালানের সাথে জড়িতদের শনাক্তে তদন্ত চলমান রয়েছে। পাশাপাশি চোরাচালান ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

August ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Jul    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১