1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতকে খেলাফত মজলিসের কর্মী সমাবেশে-প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দীন-অতীতে নমরুদ জালিমরা পুরুষ ছিল কিন্তু আমাদের কষ্ট দিয়েছে নির্যাতন করেছে মহিলা জালিম - ভোরের বাংলা
রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
তাজা খবর
ত্যাগ ও সম্প্রীতির বার্তা নিয়ে ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা ৬ নং খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা এফ এ সাজু আসন্ন ইউপি নির্বাচন: খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন রানা নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এ ছয় পদক জয়: মানিকগঞ্জ জেলা দলকে জেলা প্রশাসনের সংবর্ধনা ছাতকে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন দেশে ফিরলেন দানবীর আব্দুল দয়াছ, বিমানবন্দরে ভালোবাসার মিলনমেলা ছাতক উপজেলা প্রেসক্লাবেরআহবায়ক কমিটির সভা ছাতকে পুলিশের বিশেষ অভিযানেএক আসামী গ্রেফতার ছাতক ভূমি অফিসে তথ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন: সরকারি কম্পিউটারে গাড়িচালক ছাতকে জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

ছাতকে খেলাফত মজলিসের কর্মী সমাবেশে–প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দীন-অতীতে নমরুদ জালিমরা পুরুষ ছিল কিন্তু আমাদের কষ্ট দিয়েছে নির্যাতন করেছে মহিলা জালিম

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৩৩৮ বার দেখা

ভোরের বাংলা ডেক্স

খেলাফত মজলিসের নায়েবে আমীর প্রিন্সিপাল মাওলানা শায়খ মজদুদ্দীন আহমদ বলেছেন, কোন কালেই জালিম-নমরুদদের আল্লাহ পাক রেহায় দেন নি। অতীতে নমরুদ জালিমরা পুরুষ ছিল কিন্তু আমাদের কষ্ট দিয়েছে নির্যাতন করেছে মহিলা জালিম। এই জালিম চেয়েছিল সারা জীবন সরকার থাকবে এবং তার পরে সরকার হবে ছেলে কিন্তু আল্লাহ পাক তা পূরণ করতে দেন নি। ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ভোটের অধিকার হরণ করেছিল। বিগত তিনটি সংসদ নির্বাচনে হাসিনাসহ বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে দেশ লুটে পুটে খেয়েছে। কথা বলারও স্বাধীনতা ছিলনা। কথা বললে গুম খুন করা হয়েছিল। সিলেটের এম ইলিয়াস আলীকেও ওই জালিম সরকার গুম করেছে। পুলিশ আর্মি দিয়ে ছাত্র-জনতাকে হত্যা করেছে। অসংখ্য মানুষকে পঙ্গু করেছে। জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে দেশের মানুষ। এই দেশ আলিম উলামার দেশ। আগামীর সরকার হবে ইসলামী সরকার। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ পরিচালনায় এগিয়ে আসার আহবান জানান।বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের পাবলিক খেলার মাঠে খেলাফত মজলিস ছাতক উপজেলা ও ছাতক পৌর শাখার যোথ উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

ছাতক পৌর শাখার সভাপতি মাওলানা জহির আহমদের সভাপতিত্বে ও উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন এবং পৌর শাখার সাধারণ সম্পাদক কে এম সুলাইমান আহমদ তালুকদারের যৌথ পরিচালনায় কর্মী সমাবেশে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, ছাতক উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল হাসনাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, সংগঠনের সিলেট জোনের সহকারী ইনচার্জ অধ্যক্ষ আবদুল হান্নান, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা শায়খ ইমাম উদ্দিন, সহ-সভাপতি মাওলানা ছদরুল আমীন, মাওলানা আকিক হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, সিলেট মহানগর খেলাফত মজলিসের সহসভাপতি কেএম আবদুল্লাহ আল মামুন, সিলেট জালালাবাদ থানা শাখার সভাপতি কামরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা ইসলামী যুব মজলিসের সভাপতি ফারুক আহমদ জাবেদ, সুনামগঞ্জ জেলা শ্রমিক মজলিসের আহবায়ক ফারুক আহমদ, জেলা ইসলামী ছাত্র মজলিসের সভাপতি এনামুল হক আলী।
বক্তব্য রাখেন, খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি মাওলানা মঈনুল হক, ছাতক পৌর শাখার সহ সভাপতি মাওলানা দ্বীন মোহাম্মদ, ছাতক উপজেলার সহ সভাপতি কেএম সালেহ আহমদ, পৌর শাখার সহ সাধারণ সম্পাদক নূরে আলম চৌধুরী, খেলাফত মজলিস ছাতক উপজেলার সহ সভাপতি হাফেজ মাওলানা আবদুল হাই, দোয়ারাবাজার উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইন সাঈদ, জেলা ছাত্র মজলিসের সেক্রেটারি জুবায়ের আহমেদ নাবিল, সাবেক সেক্রেটারি মাওলানা কাওছার আহমদ তালুকদার, ছাতক পৌর শাখার সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মঞ্জুরুর রহমান, ছাতক পৌর যুব মজলিসের সভাপতি হাফেজ আবুল হোসেন ইনু, হাফেজ উমায়রুল ইসলাম লস্কর, তোফায়েল আহমদ, হাফেজ মাওলানা আজহারুল ইসলাম, ক্বারী নজরুল ইসলাম, মাওলানা আবদুস সালাম, মাওলানা বায়েজিদ আহমদ, মাওলানা রশিদ আহমদ, আবু সালেহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

One response to “ছাতকে খেলাফত মজলিসের কর্মী সমাবেশে–প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দীন-অতীতে নমরুদ জালিমরা পুরুষ ছিল কিন্তু আমাদের কষ্ট দিয়েছে নির্যাতন করেছে মহিলা জালিম”

  1. Bilal Ahmed says:

    আলহামদুলিল্লাহ,
    উক্ত কর্মী সমাবেশ পরিপূর্ণ সফল হয়েছে।আগত সবাইকে মোবারকবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

May ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১