1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতকে বালু সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আব্দুস সাত্তার,সম্পাদক দিলোয়ার। - ভোরের বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
তাজা খবর
ছাতক উপজেলা প্রেসক্লাবে লেখক মাওলানা শামীম আহমদের মতবিনিময় ছাতকে রাজমিস্ত্রী নিখোঁজ, থানায় অভিযোগ ছাতকে সড়ক নির্মাণে অনিয়ম,প্রতিবাদ করায় হামলা, আহত ১৬ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ত্যাগ ও সম্প্রীতির বার্তা নিয়ে ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা ৬ নং খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা এফ এ সাজু আসন্ন ইউপি নির্বাচন: খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন রানা নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এ ছয় পদক জয়: মানিকগঞ্জ জেলা দলকে জেলা প্রশাসনের সংবর্ধনা ছাতকে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন দেশে ফিরলেন দানবীর আব্দুল দয়াছ, বিমানবন্দরে ভালোবাসার মিলনমেলা

ছাতকে বালু সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আব্দুস সাত্তার,সম্পাদক দিলোয়ার।

  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ২৫১ বার দেখা
ছাতকে বালু সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আব্দুস সাত্তার,সম্পাদক দিলোয়ার।
ছাতকে বালু সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আব্দুস সাত্তার,সম্পাদক দিলোয়ার।

ডেস্ক নিউজঃ
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শিল্প নগরী ছাতকের বৃহত্তম ব্যবসায়ী সংগঠন ‘ছাতক বাজার একতা বালু উত্তোলন ও সরবরাহকারী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের” ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ৯ টি পদের বিপরীতে ভোটের লড়াইয়ে অংশ নিয়ে ছিলেন মোট ১৬ জন প্রার্থী।

নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীকে ৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবদুস সাত্তার ও সাধারন সম্পাদক পদে (মই) প্রতীকে ১০২ ভোট পেয়ে দিলোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।

সহ-সভাপতি পদে ৮১ ভোট পেয়ে সুয়েদ হোসেন, কোষাধ্যক্ষ পদে জানে আলম (আপেল) প্রতীকে ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও শাহ কামাল হোসেন (ঘোড়া) প্রতীকে ১১৫ ভোট, ইউসুব আলী (মোটরসাইকেল) প্রতীকে ১০৩ ভোট,জয়নুল মিয়া (ফুটবল) প্রতীকে ১০২ ভোট, আবদুল হেকিম (ডাব) প্রতীকে ১০০ ভোট ও ফয়সল আহমদ (কম্পিউটার) প্রতীকে ৯৮ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন, মোঃ আলীরাজ, মিজানুর রহমান ও আমিনুর রহমান মুবিন এবং উপজেলা সমবায় অফিসার সহ সমবায় অফিসের কর্মকর্তাবৃন্দ নির্বাচনে সার্বিক দায়িত্ব পালন করেন।

ভোট চলাকালীন সময়ে ভোটকেন্দ্র পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা মুন্না। ছাতক নৌ-পরিবহন ব্যবসায়ী সমবায় সমিতি ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও সাংবাদিক নেতৃবৃন্দ।##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

June ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০