1. admin@vorerbangla.com : admin_shafi :
গোবিন্দগঞ্জের পশুর হাট নিয়েইজারাদারের পক্ষে সংবাদ সম্মেলন - ভোরের বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
তাজা খবর
গোবিন্দগঞ্জের পশুর হাট নিয়েইজারাদারের পক্ষে সংবাদ সম্মেলন ছাতকে চেয়ারম্যান সুফি আলম সোহেলের বক্তব্য বিকৃত করে অপপ্রচারের অভিযোগ: ব্যবসায়ী সমিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ ছাতকে মানবকল্যাণ ফাউন্ডেশনচরমহল্লা ইউপি শাখা পূর্ণ গঠন চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী৯ ওয়ার্ডে ৯ পরিবারের মাঝে ৯টি সেলাই মেশিন বিতরণ ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা স্বপন ঢাকায় গ্রেপ্তার। আশিকুর রহমান আশিকের স্বদেশ প্রত্যাবর্তন আজসিলেট বিমানবন্দরে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি দোয়ারায় ৩২জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল প্রতাপপুর আঞ্চলিক তালামীয চরমহল্লায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাফিজ মো. কামরুল ইসলামের মতবিনিময় সভা ছাতকে ফেইসবুকে অপপ্রচারের দায়ে আদালতে দুই জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক উত্তর উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন।

গোবিন্দগঞ্জের পশুর হাট নিয়েইজারাদারের পক্ষে সংবাদ সম্মেলন

  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার দেখা

স্টাফ রিপোর্টার, ছাতক

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের পশুর হাট পরিচালনা ও রেলওয়ের জমি ব্যবহার নিয়ে চলমান বিরোধের জেরে ইজারাদার হিফজুল বারি শিমুলের পক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ পশুর হাটে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ইউনিয়ন বিএনপির আহবায়ক আবদুল হক। তিনি উল্লেখ করে বলেন, অলিউর রহমান চৌধুরী বকুলের বিরুদ্ধে বাজারের জায়গা দখল, সরকারি রাজস্ব ফাঁকি, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি নিয়ে বিরোধ এবং রাজনৈতিক প্রভাব ব্যবহারের অভিযোগ তোলা হয়।

আরও বলা হয়, বর্তমানে নির্ধারিত গরুর হাটের জায়গা না থাকায় ব্যক্তিমালিকানাধীন জমি ভাড়া নিয়ে পশুর হাট পরিচালনা করা হচ্ছে। এ বছর গোবিন্দগঞ্জ এলাকার প্রায় ৬৫ জনকে অংশীদার করে জমি ভাড়া নিয়ে হাট পরিচালনা করছেন ইজারাদার শিমুল। তবে এ নিয়ে বকুল বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ দিয়ে হয়রানি করছেন বলে অভিযোগ করেন।

এ ছাড়া রেলওয়ের জমিতে অস্থায়ী বাজার পরিচালনা ও অবৈধ স্থাপনা নিয়ে বিরোধের কথাও তুলে ধরা হয়। বাজারের পরিবেশদূষণের কারণে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশের ভবনের দরজা-জানালা বন্ধ রাখতে হচ্ছে বলেও অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে এসব বিষয়ে সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে প্রশাসন ও সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনের প্রতি জোর দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম, ফজলুল করিম বকুল, রুহুল আমীন, ছাদিকুর রহমান, সিরাজ উদ্দিন, আমীন উদ্দিন, আশরাফুর রহমান এনাম, নজির আহমদ, শামীম আহমদ, জাহাঙ্গীর আলম, সুমন আহমদ, জুয়েল মেম্বার, মাহবুব আহমদ, আবদুল মমিন, লায়েক আহমদ, ইমাম উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পশুর হাটের ইজারাদারের অন্যান্য অংশীদারগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

September ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Aug    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০