1. admin@vorerbangla.com : admin_shafi :
চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী৯ ওয়ার্ডে ৯ পরিবারের মাঝে ৯টি সেলাই মেশিন বিতরণ - ভোরের বাংলা
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
তাজা খবর
চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী৯ ওয়ার্ডে ৯ পরিবারের মাঝে ৯টি সেলাই মেশিন বিতরণ ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা স্বপন ঢাকায় গ্রেপ্তার। আশিকুর রহমান আশিকের স্বদেশ প্রত্যাবর্তন আজসিলেট বিমানবন্দরে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি দোয়ারায় ৩২জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল প্রতাপপুর আঞ্চলিক তালামীয চরমহল্লায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাফিজ মো. কামরুল ইসলামের মতবিনিময় সভা ছাতকে ফেইসবুকে অপপ্রচারের দায়ে আদালতে দুই জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক উত্তর উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন। ছাতকে সড়ক প্রশস্তকরণে প্রায় ২ হাজার গাছ নিধন, ইজারা ও কর্তন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ইসলামী আন্দোলন বাংলাদেশছাতক উপজেলা শাখার সম্মেলন সাংবাদিক রেজার বড় ভাইকাজী ফরহাদ মিয়ার কুলখানি

চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী৯ ওয়ার্ডে ৯ পরিবারের মাঝে ৯টি সেলাই মেশিন বিতরণ

  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার দেখা

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে মানবকল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাবলম্বী প্রকল্পের আওতায় ৯টি পরিবারের মাঝে ৯টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ইউনিয়নের মাস্টার্স উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা ইউনিয়ন শাখার নতুন কমিটির আত্মপ্রকাশ করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় চরমহল্লা ইউনিয়নের শাখাইতি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশাকাচর পয়েন্টে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯টি পরিবারের হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা ইউপি শাখার উপদেষ্টা হাজী ইব্রাহিম আলীর সভাপতিত্বে এবং ইকবাল হোসেন তামিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সানরাইজ কিন্ডারগার্টেন চরমহল্লার প্রতিষ্ঠাতা হাফিজ কামরুল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য দেন মানবকল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মিজানুর রহমান হাছনু।
বিশেষ অতিথির বক্তব্য দেন দারুলউলুম চরমহল্লা আশাকাচর মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা নুরুল ইসলাম, জনতা উচ্চ বিদ্যালয় কামরাঙ্গীর প্রধান শিক্ষক মোহাম্মদ কবিরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক জয়নাল আবেদীন, মানবকল্যাণ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, ছাতক উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সচিব মো. খালেদ মিয়া, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক উপজেলা শাখার সভাপতি মুশাহিদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ফজল উদ্দিন, বুরহান উদ্দিন, আব্দুর রহমান, হাফিজ হারুন ও আদনান হোসেনসহ অনেকে।
অনুষ্ঠানে মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির সভাপতি সাংবাদিক তাজিদুল ইসলাম উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আলী আহমেদ ও মিজানুর রহমান আল আমিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মুজাক্কির আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, অর্থ সম্পাদক তায়েফ আহমদ ও ধর্মবিষয়ক সম্পাদক আলী আকবরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সম্মিলিতভাবে মানুষের কল্যাণে কাজ করলে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। মানবকল্যাণ ফাউন্ডেশনের এ ধরনের মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংগঠন সূত্রে জানা যায়, মানবকল্যাণ ফাউন্ডেশন চরমহল্লা শাখার বিভিন্ন মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে প্রবাসী সদস্যরা নিয়মিত আর্থিক সহযোগিতা করে আসছেন। তাদের সহযোগিতায় স্বাবলম্বী প্রকল্পসহ বিভিন্ন মানবিক কার্যক্রম আরও গতিশীল হচ্ছে। সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

September ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Aug    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০