1. admin@vorerbangla.com : admin_shafi :
জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার দস্তারবন্দী ও ইসলামী সম্মেলন অনুষ্ঠিত - ভোরের বাংলা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
তাজা খবর
দোয়ারায় ৩২জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল প্রতাপপুর আঞ্চলিক তালামীয চরমহল্লায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাফিজ মো. কামরুল ইসলামের মতবিনিময় সভা ছাতকে ফেইসবুকে অপপ্রচারের দায়ে আদালতে দুই জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ছাতক উত্তর উপজেলা আয়োজিত দাখিল ও এসএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন। ছাতকে সড়ক প্রশস্তকরণে প্রায় ২ হাজার গাছ নিধন, ইজারা ও কর্তন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ইসলামী আন্দোলন বাংলাদেশছাতক উপজেলা শাখার সম্মেলন সাংবাদিক রেজার বড় ভাইকাজী ফরহাদ মিয়ার কুলখানি ছাতকে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামসুনামগঞ্জ জেলা শাখার কমিটি গঠন নতুনবাজার( ধারণ) ব্যবসায়ী কমিটির নির্বাচনে মজনু সভাপতি, সর্বোচ্চ ভোটে মামুন সম্পাদক

জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার দস্তারবন্দী ও ইসলামী সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২৬৫ বার দেখা

মোশাহিদ আলী

কুরআন ও সুন্নাহভিত্তিক আদর্শ মানুষ গঠনের লক্ষ্যে সিলেটের ঘাসিটুলা মজুমদারপাড়াস্থ কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ কমপ্লেক্সে অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার উদ্যোগে দস্তারবন্দী ও ইসলামী সম্মেলন এবং আকর্ষণীয় শিশু শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
১৬ জানুয়ারি, শুক্রবার অনুষ্ঠিত এ মাহফিলটি ধর্মপ্রাণ মুসলমানদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়। দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে কুরআনের খেদমতে আত্মনিয়োগকারী ওলামায়ে কেরাম, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাপরিচালক শায়খুল কোররা মাওলানা মোজ্জাম্মিল হুসাইন চৌধুরী এবং জামিয়ার সহকারী প্রিন্সিপাল ও বোর্ডের সহকারী মহাপরিচালক মাওলানা ক্বারী মুফতী সিকন্দর আলী কাসিমী। মাহফিল পরিচালনা করেন মাওলানা ক্বারী মাহমুদুল হাছান ও মাওলানা ক্বারী বিলাল আহমদ।
আলোচনায় ছিলেন প্রথিতযশা ওলামায়ে কেরাম
অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন দেশের বরেণ্য ওলামায়ে কেরাম—
শায়খুল হাদীস মাওলানা আব্দুর রাজ্জাক,
মাওলানা মমতাজ উদ্দিন বড়দেশী,
মাওলানা শায়খ তরিকুল্লাহ,
মাওলানা ক্বারী মুতিউর রহমান,
মাওলানা ক্বারী মুখতার আহমদ,
মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী,
মাওলানা নাজিম উদ্দিন,
মাওলানা ক্বারী হাফিজ মাহফুজুর রহমান,
মাওলানা ক্বারী বাহার উদ্দিন প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে কুরআন শিক্ষার গুরুত্ব, দ্বীনি শিক্ষার মাধ্যমে আদর্শ সমাজ গঠন, শিশুদের নৈতিক ও ইসলামী শিক্ষায় গড়ে তোলার প্রয়োজনীয়তা এবং বর্তমান যুগে হাফেজ ও আলেম সমাজের দায়িত্ব সম্পর্কে আলোকপাত করেন। তাঁরা বলেন, কুরআন শিক্ষাই পারে জাতিকে সঠিক পথের দিশা দিতে এবং সমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে।
সম্মানিত অতিথিদের উপস্থিতি
মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ—
আলহাজ্ব সুয়েল আহমদ,
শেখ মোঃ মঈন উদ্দিন,
হাজী আব্দুর রব,
আতিকুর রহমান লিপু,
মোঃ বোরহান উদ্দিন,
সামছুল ইসলাম প্রমুখ।
দস্তারবন্দী, পুরস্কার ও সম্মাননা প্রদান
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশের ২০২৪ ও ২০২৫ সালের ফুযালাদের দস্তারবন্দী (পাগড়ী প্রদান) অনুষ্ঠান। এ সময় সদ্য সমাপনী শিক্ষার্থীদের মাথায় পাগড়ী পরিয়ে তাঁদের সম্মানিত করা হয়, যা উপস্থিত দর্শনার্থীদের মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
এছাড়া বিগত বছরে বোর্ডের বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হওয়া জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পাশাপাশি বোর্ড ও মসজিদে দীর্ঘদিন ধরে অব্যাহত আর্থিক সহযোগিতা ও সার্বিক খেদমতের স্বীকৃতিস্বরূপ
বোর্ডের ইন্তেজামিয়া কমিটির সহকারী সেক্রেটারি ও ফয়জুল হক জামে মসজিদের সেক্রেটারি মোহাম্মদ রুবেল আহমদ
এবং
বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও কমিউনিটি নেতা আলহাজ্ব মোহাম্মদ কছির মিয়া
কে বোর্ড ও মাদ্রাসার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
শিশু শিক্ষা প্রদর্শনী
অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত শিশু শিক্ষা প্রদর্শনী উপস্থিত অভিভাবক ও অতিথিদের বিশেষভাবে মুগ্ধ করে। শিশুদের কুরআন তিলাওয়াত, নৈতিক শিক্ষা ও ইসলামী জ্ঞানভিত্তিক প্রদর্শনী দেখে অনেকেই আবেগাপ্লুত হন এবং এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

September ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Aug    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০