1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে দাখিলকৃত১৭ জনের মধ্যে ১৬ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ - ভোরের বাংলা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
তাজা খবর
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা কমিটি গঠন ছাতকের কামরাঙ্গী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল লতিফকে বিদায়ী সম্মাননা ছাতকে সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ বাংলাবাজার সামারুন্নেছা উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটি সভাপতি হলেন মোঃ আব্দুল জলিল। ছাতকে রংফুল বেগমের মৃত্যু: পরিকল্পিত হত্যার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন ছাতকে ৫৩ কোটি ৭১ লাখ টাকার পৌর বাজেট ঘোষণা হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি গোলাম মাহমুদ আজম ছাতক উপজেলা প্রেসক্লাবে লেখক মাওলানা শামীম আহমদের মতবিনিময় ছাতকে রাজমিস্ত্রী নিখোঁজ, থানায় অভিযোগ ছাতকে সড়ক নির্মাণে অনিয়ম,প্রতিবাদ করায় হামলা, আহত ১৬

ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে দাখিলকৃত১৭ জনের মধ্যে ১৬ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ

  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ২৮৬ বার দেখা
ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে দাখিলকৃত ১৭ জনের মধ্যে ১৬ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ
ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে দাখিলকৃত ১৭ জনের মধ্যে ১৬ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ

ডেস্ক নিউজঃ
ছাতক উপজেলা পরিষদের নির্বাচন আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে। রবিবার (৫ মে) ছিলো মনোনয়ন পত্র বাছাইয়ের তারিখ।বাছাই পর্বে বিকেল পর্যন্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের দাখিলকৃত ১৭ টি মনোনয়নের মধ্যে ১৬ টি মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।
ছাতক উপজেলা পরিষদের নির্বাচনে ১৭ জন প্রার্থী অনলাইন মাধ্যমে মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী ৭ জন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী (পুরুষ) ৯ জন ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী (মহিলা) ১ জন রয়েছেন।
চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল ওয়াহিদ মজনু মিয়ার মনোনয়ন পত্র ঋণ খেলাপির কারণে প্রাথমিক ভাবে বাতিল করা হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার ও ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না এ তথ্য নিশ্চিত করেছেন।
ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে
প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মোঃ ফজলুর রহমান,আবু সাদাত লাহিন মিয়া,রফিকুল ইসলাম,আওলাদ আলী রেজা,মোঃ মাহমুদ আলী ও আমজাদ আলী।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আব্দুল জব্বার খোকন,মোঃ আফজাল হোসেন,আতাউল হক, মোঃ ইজাজুল হক রনি, আব্দুস সামাদ, শহিদুজ্জামান শিপলু,আব্দুল্লাহ আল মামুন, মোঃ নজরুল ইসলাম ও রাকিব আহমদ ।
এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন পত্র দাখিল করেন একমাত্র প্রার্থী লিপি বেগম। তার দাখিলকৃত মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। কাজেই নির্ধারিত তারিখ মতে মনোনয়ন পত্র প্রত্যাহার না করলে তাকে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
ছাতক উপজেলা পরিষদ নির্বাচনের মানোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতিক বরাদ্ধ দেয়া হবে ১৩ মে।##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

July ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Jun    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১