1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতকে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন - ভোরের বাংলা
শুক্রবার, ২২ মে ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
তাজা খবর
ছাতকে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন দেশে ফিরলেন দানবীর আব্দুল দয়াছ, বিমানবন্দরে ভালোবাসার মিলনমেলা ছাতক উপজেলা প্রেসক্লাবেরআহবায়ক কমিটির সভা ছাতকে পুলিশের বিশেষ অভিযানেএক আসামী গ্রেফতার ছাতক ভূমি অফিসে তথ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন: সরকারি কম্পিউটারে গাড়িচালক ছাতকে জাতীয় গণমাধ্যম সপ্তাহউপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা সড়ক দূর্ঘটনা নিহত প্রধান শিক্ষক আলমগীর হোসাইনের স্মরণে শোকসভা অনুষ্ঠিত। ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান চুরি ছাতকে দিন ব্যাপী নানা অনুষ্ঠানেরমাধ্যদিয়ে বাংলা নববর্ষ উদযাপন ছাতক উপজেলা প্রেসক্লাবেরআনন্দ ভ্রমণ সম্পন্ন।

ছাতকে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন

  • Update Time : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২ বার দেখা

ভোরের বাংলা ডেক্স

দেশে সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে শিশু ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ছাতক শাখায় এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রামিশাসহ দেশজুড়ে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাতক ডিগ্রি কলেজের প্রভাষক আলমগীর স্যার এবং বাকের স্যার। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাতক শাখার ক্যাপ্টেন মোহাম্মদ জানে আলম, আবু বকর সিদ্দিক, তাওহিদ, আব্দুল কাদির, মোছা: আঁখি আক্তার, মোছা: বৈশাখী আক্তার, মুহাম্মদ ইব্রাহিম, ফারহানা সায়েক, আদর আলী, শাহজাহান, সজল এবং সুমন মিয়াসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত তথ্যে দেখা গেছে, মাত্র ১ সপ্তাহে মিরপুর, সিলেট, ঠাকুরগাঁও ও মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক নিষ্পাপ শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ বা গলা কেটে হত্যা করা হয়েছে। এই চরম বর্বরতার বিরুদ্ধে মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই নিষ্পাপ ফুলগুলো ঝরে যাওয়ার দায় কোনোভাবেই সমাজ বা রাষ্ট্র এড়াতে পারে না। শিশুদের দেখভাল ও রক্ষণাবেক্ষণের মূল দায়িত্ব সরকারের। তাই অবিলম্বে দেশের প্রতিটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
বক্তারা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, “দেশে আইনশৃঙ্খলার চরম অবনতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। ফলে এটি যেন এখন ধর্ষণের এক মহারাজ্যে পরিণত হয়েছে।”
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে রামিশাসহ সকল শিশু হত্যাকারী ও ধর্ষকদের দ্রুততম সময়ে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

May ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১