ভোরের বাংলা ডেক্স
খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সাবেক নির্বাহী সদস্য হাফিজ জয়নাল আবেদিন স্মরণে খেলাফত মজলিস উত্তর খুরমা ইউনিয়ন শাখার উদ্যোগে স্থানীয় ধারণ বাজারে ( শাপলা যুব সংঘের অফিসে) দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা খালেদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হাফিজ জয়নাল আবেদিন সাহেবের স্মৃতিচারণ নিয়ে আলোচনা করেন খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মাওলানা ছদরুল আমিন, জেলা শাখার নির্বাহী সদস্য মাওলানা কামাল উদ্দিন, উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল হাসনাত সাধারণ সম্পাদক মাওলানা জসিমউদদীন, ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ও হাফিজ জয়নাল আবেদিন সাহেবের আপন ছোট ভাই মাওলানা সালেহ উদ্দিন, জয়নাল আবেদিন সাহেবের সুযোগ্য ছাত্র ধারণ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক লায়েছে, জমিয়ত নেতা হাফিজ জুবায়ের আহমদ। উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি কে এম মোশাহিদ আলী, খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার অর্থ সম্পাদক মোহাম্মদ ইমাম উদ্দিন মামুন, নির্বাহী সদস্য মাওলানা আমির উদ্দিন, নুরুদ্দিন মেম্বার, বিএনপি নেতা ফয়েজ আহমদ সাজু,মাওলানা আব্দুচ্ছালাম, বাংলাদেশ খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার নির্বাহী সদস্য মাওলানা নুর উদ্দিন, মামুন বিন জাহির আলী, খালেদ আহমদ, প্রমূখ।মোনাজাত করেন জামেয়া মারকাজুল উলুম বালিকা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা কামাল উদ্দিন।
Leave a Reply