1. admin@vorerbangla.com : admin_shafi :
সিলেটে সোয়া কোটি টাকা মূল্যের ৭ ট্রাক ভর্তিভারতীয় চিনি জব্দ,আটক ৭ জন। - ভোরের বাংলা
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
তাজা খবর
ছাতক ও গোবিন্দগঞ্জে দাঁড়িপাল্লারসমর্থনে প্রচার মিছিল অনুষ্ঠিত জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার দস্তারবন্দী ও ইসলামী সম্মেলন অনুষ্ঠিত ছাতকে ভুয়া তথ্য ছড়িয়ে সাংবাদিকদের মানহানি: তদন্তের নির্দেশ আদালতের। ছাতকে হাজী মখলিছ আলীহাফিজিয়া মাদরাসার উদ্বোধন ছাতকে পুলিশের ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার ২ ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন: আহবায়ক কাজী রেজা ও সদস্য সচিব খালেদ সাংবাদিকদের সাথে মতবিনিময়ে জামায়াত প্রার্থী সালাম মাদানী-আমরা বৈষম্যমুক্ত ছাতক–দোয়ারা গড়তে চাই খেলাফত মজলিস সুনামগঞ্জ-০৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে মনোনয়নপত্র দাখিল সুনামগঞ্জে খেলাফত মজলিসের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ছাতক থানার অভিযানে সিআর ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেফতার

সিলেটে সোয়া কোটি টাকা মূল্যের ৭ ট্রাক ভর্তিভারতীয় চিনি জব্দ,আটক ৭ জন।

  • Update Time : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৭২ বার দেখা

ডেস্ক নিউজঃ
ক’ দিনের ব্যবধানে ফের অভিযান চালিয়ে সোয়া কোটি টাকা মূল্যের ৭ ট্রাক ভর্তি ভারতীয় চিনির চালান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় সাত জনকে গ্রেপ্তার ও করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ‍জুলাই) ভোর পাঁচটায় সিলেট মহনগর পুলিশের শাহপরান থানাধীন সুরমা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়।

এর মধ্যে সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৬ ট্রাক এবং শাহপরান (র.) তদন্ত কেন্দ্রের অভিযানে আরও এক ট্রাক চিনি জব্দ করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, ‘গোপন সংবাদের ভিত্তিতে তারা বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে শাহপারান থানাধীন সুরমা বাইপাস এলাকায় অবস্থান নেয়। এসময় ট্রাকের বহর আসলে সেগুলোর গতিরোধ করা হয়। এ সময় ছয়টি ট্রাক থামলেও পেছনের ট্রাকটি ঘুরে আরেকদিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি শাহপরান থানা পুলিশকে অবগত করলে শাহপরান (র.) মাজার তদন্ত কেন্দ্র’র পুলিশ পালিয়ে যাওয়া ট্রাককে আটক করে।

আটককৃত ৭ টি ট্রাক ভর্তি ভারতীয় চিনির আনুমানিক মুল্য ১ কোটি ২০ লাখ টাকার বেশি। চোরাকারবারি ৭ জনকে এসময় আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উপ-কমিশনার তাহিয়াত আহমেদ চৌধুরী।

তিনি বলেন, ‘ডিবি পুলিশের অভিযানে ৬ টি ট্রাক এবং শাহপরান (র.)তদন্ত কেন্দ্রের অভিযানে আরো এক ট্রাক চিনি আটক হয়েছে।

তিনি অভিযানে ৭ জন চোরাকারবারিকে আটক করার কথা স্বীকার করেন।এর আগে গত ৬ জুন এসএমপির জালালাবাদ থানা এলাকায় ১৪টি ট্রাক ভর্তি ২ হাজার ১১৪ বস্তা চোরাচালানের সবচেয়ে বড় ভারতীয় চিনির চালান জব্দ করা হয়। এ ঘটনায় গোটা বিভাগ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। ঘটনার ৪ জন আটক করা হলেও মূল হোতাদের কেউ এখনো ধরা পড়েনি। জব্দকৃত প্রায় পৌণে দুই কোটি টাকা মূল্যের চিনির চালানটি গত ৩ জুলাই আদালত থেকে নিলামে বিক্রি হয়।##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

January ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Dec    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১