1. admin@vorerbangla.com : admin_shafi :
জৈন্তাপুরে বাস খাদে আহত অর্ধশত - ভোরের বাংলা
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
তাজা খবর
বাংলাবাজার সামারুন্নেছা উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটি সভাপতি হলেন মোঃ আব্দুল জলিল। ছাতকে রংফুল বেগমের মৃত্যু: পরিকল্পিত হত্যার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন ছাতকে ৫৩ কোটি ৭১ লাখ টাকার পৌর বাজেট ঘোষণা হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি গোলাম মাহমুদ আজম ছাতক উপজেলা প্রেসক্লাবে লেখক মাওলানা শামীম আহমদের মতবিনিময় ছাতকে রাজমিস্ত্রী নিখোঁজ, থানায় অভিযোগ ছাতকে সড়ক নির্মাণে অনিয়ম,প্রতিবাদ করায় হামলা, আহত ১৬ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ত্যাগ ও সম্প্রীতির বার্তা নিয়ে ছাতক উপজেলা প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা ৬ নং খুরমা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা এফ এ সাজু

জৈন্তাপুরে বাস খাদে আহত অর্ধশত

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২৩০ বার দেখা
জৈন্তাপুরে বাস খাদে আহত অর্ধশত
জৈন্তাপুরে বাস খাদে আহত অর্ধশত

ডেস্ক নিউজঃ

সিলেটের জৈন্তাপুরে ৪০ থেকে ৪৫ জন যাত্রী নিয়ে বাস খাদে পড়ে  গুরুতর আহত হয়েছেন  ২ জন । অন্যান্য যাত্রীরা কম-বেশি সকলেই আহত হয়েছেন। শনিবার (১১ মে) সকাল ৯ টার দিকে উপজেলার পাখিটিকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও বাসের যাত্রীদের কাছ থেকে জানা যায়, সকাল ৯টায় জৈন্তাপুর বাজার থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় যাত্রীবাহী বাস (সিলেট জ-১১-০৩৭৯)।বাসটি পাখিটিকি এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়েযায়। এতে বাসের ৪০ থেকে ৪৫ জন যাত্রী সবাই কম-বেশি আহত হন। 

ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে যাত্রীদের উদ্ধার করে  জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে গুরুতর ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

গুরুতর আহতরা হলেন  নিজপাট কমলাবাড়ী গ্রামের ছায়েদ আালীর ছেলে মো. আব্দুল মুতালিব (৬০) একই গ্রাসের ইছা মিয়ার ছেলে আরাফাত হোসাইন (১৪)। 

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে জৈন্তাপুর মডেল থানা পুলিশের টহল টিম ও ফায়ার সার্ভিসের ১ টি টিম ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজে সহযোগিতা করেছেন। 

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. তাজুল ইসলাম পিপিএম বলেন, দুর্ঘটনার সংবাদ পাওযা মাত্র আমার টহল টিমের সদস্যরা পৌঁছে খোঁজ খবর নেন। দূর্ঘটনায় গুরুতর আহত দুইজনকে সিলেটে প্রেরণ করা হয়। 

এদিকে শুক্রবার জৈন্তাপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছেন। নিহত ইয়াছির আরাফাত (১৬) দরবস্ত ইউনিয়নের করগ্রামের বাসিন্দা মো. আব্দুস শুকুরের  ছেলে।

শুক্রবার (১০ মে) রাত ১১টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের খাদ্য গোদামের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।

জানা গেছে, শুক্রবার রাত ১১ টায় দরবন্ত বাজার থেকে বাড়ি ফেরার পথে দরবস্ত ইউনিয়নের খাদ্য গোদামের সামনে তার মোটরসাইকেলের সঙ্গে সিএনজিচালিত একটি অটোরিকশার সংঘর্ষ হয়। 

এতে ইয়াছির আরাফাত গুরুতর আহত হন। এ সময়  তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২ টার  দিকে তাঁর মৃত্যু হয়।##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

July ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Jun    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১