1. admin@vorerbangla.com : admin_shafi :
ছাতকে রাজমিস্ত্রী নিখোঁজ, থানায় অভিযোগ - ভোরের বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
তাজা খবর
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা কমিটি গঠন ছাতকের কামরাঙ্গী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল লতিফকে বিদায়ী সম্মাননা ছাতকে সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ বাংলাবাজার সামারুন্নেছা উচ্চ বিদ্যালয় ও কলেজের অ্যাডহক কমিটি সভাপতি হলেন মোঃ আব্দুল জলিল। ছাতকে রংফুল বেগমের মৃত্যু: পরিকল্পিত হত্যার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন ছাতকে ৫৩ কোটি ৭১ লাখ টাকার পৌর বাজেট ঘোষণা হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি গোলাম মাহমুদ আজম ছাতক উপজেলা প্রেসক্লাবে লেখক মাওলানা শামীম আহমদের মতবিনিময় ছাতকে রাজমিস্ত্রী নিখোঁজ, থানায় অভিযোগ ছাতকে সড়ক নির্মাণে অনিয়ম,প্রতিবাদ করায় হামলা, আহত ১৬

ছাতকে রাজমিস্ত্রী নিখোঁজ, থানায় অভিযোগ

  • Update Time : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৫২ বার দেখা

ভোরের বাংলা ডেক্স

সুনামগঞ্জের ছাতক উপজেলায় মো. নাজমুল হক (২৫) নামের এক রাজমিস্ত্রী নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা প্রায় ৭টার দিকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি মোবাইল ফোনে যোগাযোগ করে রাজমিস্ত্রীর কাজ দেখার কথা বলে নাজমুল হককে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি।
স্বজনরা জানান, দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। পরদিন শুক্রবার (৫ জুন) সকাল ১০টার পর থেকে তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।
এ ঘটনায় নিখোঁজ ব্যক্তির বড় ভাই মো. ইকরাম (২৭) বাদী হয়ে শুক্রবার ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নিখোঁজ নাজমুল হকের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন স্বজনরা।
এ বিষয়ে ছাতক থানা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন ওসি মিজানুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

বিজ্ঞাপন

কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন
কম দামে প্রিমিয়াম কোয়ালিটির নিউজ পোর্টাল তৈরি করুন

দিনপঞ্জিকা

July ২০২৬
Sat Sun Mon Tue Wed Thu Fri
« Jun    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১