ডেস্ক নিউজঃ
ছাতকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৮মার্চ) দুপুর ২ ঘটিকার সময় ছাতক থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,ছাতক পৌরসভার মন্ডলীভোগ গ্রামের মৃত বেদা মিয়ার পুত্র জুয়েল মিয়া (৩০),লেভারপাড়া গ্রামের মৃত আব্দুল গনির পুত্র সিরাজ মিয়া(৫৬),মন্ডলীভোগ গ্রামের মদরিছ মিয়ার পুত্র রুবেল মিয়া (৩৫)।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply