ছাতকের মানুষের সুখে দু:খে পাশেথেকে কাজ করতে চাই – রেজা
-
Update Time :
বুধবার, ২২ মে, ২০২৪
-
১৩৮
বার দেখা
ভোরের বাংলা
সুনামগঞ্জের ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়ে বৃহস্পতিবার রাতে তার বাসভবনে সাংবাদিকদের কাছে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন সমাজসেবী ও শিক্ষানুরাগী আওলাদ আলী রেজা। তিনি আওয়ামীলীগ নেতা ও গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি কলেজের প্রতিষ্ঠাতা সাবেক ভিপি। গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের সুহিতপুর গ্রামের মরহুম ইলিয়াস আলীর ছেলে চেয়ারম্যান প্রার্থী আওলাদ আলী রেজা বলেন, গেল ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তখন তার বিপক্ষে ছিলেন স্থানীয় সংসদ সদস্যসহ অন্যান্য নেতারা। নিজের ব্যক্তি ইমেজে ছাতকের মানুষ থাকে ভালবেসে ১৯হাজার ভোট দিয়েছিলেন। এ কারণে তিনি ছাতকের মানুষকে ভূলতে পারেন নি। নাম মাত্র যুক্তরাজ্যে বসবাস করলেও তিনি সারা বছরও এই ছাতকের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। ছাত্র জীবন থেকে শুরু করে তিনি জীবনের দীর্ঘ চল্লিশটি বছর এখানের আওয়ামীলীগের রাজনীতিতে মূল্যবান সময় ব্যয় করেছেন। সম্প্রতি করোনা ও বন্যায় ঝুঁকি নিয়ে ছাতকের মানুষকে নিরাপদে রাখার সাধ্যানুযায়ী চেষ্টা করেছেন। যার স্বাক্ষি স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকার মানুষ। বিশেষ করে ভয়াবহ বন্যায় তার পরিবারের সকল সদস্যরা প্রবাস থেকে অর্থ দেওয়ায় তিনি এ অঞ্চলের মানুষকে সহযোগিতা করতে পেরেছিলেন। উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে গেল বুধবার তার বাড়িতে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় কয়েক হাজার মানুষের সমাগমন ঘটে ওইদিন তার বাড়িতে। সকলের মতামতের ভিত্তিতেই তিনি চেয়ারম্যান পদে ২ মে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। এ সময় ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট বিভাগের সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন ও আখলাকুর রহমানসহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। তিনি ছাতকের প্রতিটি মানুষের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেছেন। পাশাপাশি নির্বাচনে তাকে জয়যুক্ত করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করতে সকল ভোটারদের কাছে ভোট ভিক্ষা চেয়েছেন। এজন্য তিনি বলেছেন, ছাতকের মানুষের সুখে দু:খে পাশে থেকে সারা জীবন খেদমত করতে চান। এসময় আওয়ামীলীগ নেতা গৌছ উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আবদুল মতিন পীর, মুজাম্মিল মানিকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media
More News Of This Category
Leave a Reply